মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকেট ও ভাড়া ২০২৬
চাঁদপুরের মেঘনার ঢেউ আর চট্টগ্রামের সমুদ্রের গর্জন, এই দুই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রতিদিন ছুটে চলে মেঘনা এক্সপ্রেস ট্রেন। নদী, শহর আর মানুষের জীবনকে একসূত্রে গেঁথে এই ট্রেন হয়ে উঠেছে চাঁদপুর–চট্টগ্রাম রুটের প্রাণ।
এই ট্রেনের ভাড়ার তালিকা, অনলাইনে টিকেট কাটার নিয়ম, বন্ধের দিন, স্টপেজ সমুহ এবং বিস্তারিত সময়সূচী নিয়েই আজকের আলোচনা। কেননা এখনও অনেক মানুষ আছেন যারা এই ট্রেনের বিস্তারিত তথ্য জানতে গুগলে সার্চ করে থাকেন।
মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬
২০২৫ সালের নতুন সময়সূচী অনুসারে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশন থেকে সকাল ০৫টায় ছেড়ে আসে। তারপর সবগুলো ষ্টেশনে যাত্রা বিরতি শেষে চট্টগ্রাম ষ্টেশনে পৌছায় সকাল ০৯টায়।
- অপরদিকে, চট্টগ্রাম জংশন স্টেশন থেকে বিকাল ০৫টা ১৫মিনিটে যাত্রা শুরু করে পুনরায় চাঁদপুর পৌছায় রাত ০৯টা ২৫ মিনিটে।
চট্টগ্রাম থেকে চাঁদপুর ট্রেনের সময়সূচী
চট্টগ্রাম স্টেশন থেকে ৭২৯ নং মেঘনা এক্সপ্রেস ০৫টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ফেনি ০৬.৪০ মিনিটে, লাকসাম ০৭.৩৫ মিনিটে এবং হাজীগঞ্জে যাত্রা বিরতি শেষে সর্বশেষ চাঁদপুর ষ্টেশনে পৌছায় রাত ০৯.২৫মিনিটে। এই ট্রেনের বিস্তারিত সময়সুচি নিম্নরুপঃ
| স্টেশনের নাম | আসার সময় | ছাড়ার সময় |
|---|---|---|
| চট্টগ্রাম | — | বিকাল ০৫.১৫ |
| কুমিরা | বিকাল ০৫.৪০ | বিকাল ০৫.৪২ |
| ফেনী | সন্ধ্যা ০৬.৪০ | সন্ধ্যা ০৬.৪৩ |
| হাসানপুর | রাত ০৭.০৫ | রাত ০৭.০৭ |
| নাঙ্গলকোট | রাত ০৭.১৫ | রাত ০৭.১৭ |
| লাকসাম | রাত ০৭.৩৫ | রাত ০৭.৫৫ |
| ছিতশি রোড | রাত ০৮.১০ | রাত ০৮.১২ |
| মেহের | রাত ০৮.২১ | রাত ০৮.২৩ |
| হাজীগঞ্জ | রাত ০৮.৩৭ | রাত ০৮.৩৯ |
| মধু রোড | রাত ০৮.৫২ | রাত ০৮.৫৪ |
| কালিবাড়ি(চাঁদপুর) | রাত ০৯.০৮ | রাত ০৯.১০ |
| চাঁদপুর বড় স্টেশন | রাত ০৯.২৫ | — |
চাঁদপুর থেকে চট্টগ্রাম মেঘনা ট্রেনের সময়সূচী ২০২৬
চাঁদপুর স্টেশন থেকে ৭৩০ নম্বর মেঘনা এক্সপ্রেস ট্রেন সকাল ০৫টায় যাত্রা শুরু করে। তারপর ১০টি ষ্টেশনে যাত্রা বিরতি শেষে সর্বশেষ চট্টগ্রাম জংশন ষ্টেশনে পৌছায় সকাল ০৯টায়।
| স্টেশনের নাম | আগমনের সময় | ছাড়ার সময় |
|---|---|---|
| চাঁদপুর বড় স্টেশন | —– | ভোর ০৫.০০ |
| কালিবাড়ি(চাঁদপুর) | ভোর ০৫.০৫ | ভোর ০৫.০৭ |
| মধু রোড | ভোর ০৫.২২ | ভোর ০৫.২৪ |
| হাজীগঞ্জ | ভোর ০৫.৩৫ | ভোর ০৫.৩৭ |
| মেহের | ভোর ০৫.৫০ | ভোর ০৫.৫২ |
| ছিতশি রোড | সকাল ০৬.০৪ | সকাল ০৬.০৬ |
| লাকসাম | সকাল ০৬.২০ | সকাল ০৬.৪০ |
| নাঙ্গলকোট | সকাল ০৬.৫৪ | সকাল ০৬.৫৬ |
| হাসানপুর | সকাল ০৭.০৩ | সকাল ০৭.০৫ |
| ফেনী | সকাল ০৭.২৭ | সকাল ০৭.৩০ |
| কুমিরা | সকাল ০৮.৩০ | সকাল ০৮.৩২ |
| চট্টগ্রাম | সকাল ০৯.৩০ | —- |
চট্টগ্রাম থেকে চাঁদপুর ট্রেনের অনলাইন টিকিট
চট্টগ্রাম স্টেশন থেকে চাঁদপুর স্টেশন পর্যন্ত চলাচলকারী একমাত্র ট্রেন হচ্ছে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস (Meghna Express) ট্রেন। এই ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যায়। অনলাইনে টিকেট কাটার জন্য বেশকিছু ধাপ অনুসরন করতে হয়।
- গুগল থেকে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন
- মোবাইল নাম্বার এবং আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন
- মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
- যাত্রা শুরুর স্টেশন এবং গন্তব্য সিলেক্ট করুন
- যাত্রার তারিখ এবং সিটের ধরন সিলেক্ট করে নিন
- নির্দিষ্ট বগিতে সিট সিলেক্ট করে টিকেট বুকিং করুন
- নির্দিষ্ট পরিমান পেমেন্ট সম্পন্ন করে অনলাইনে টিকেট ক্রয় করুন।
আরও জেনে নিনঃ মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও আপডেট তথ্য অনুসারে নতুন ভাড়ার তালিকা প্রকাশিত হয়েছে। এই ট্রেনে সাধারণত শোভন, শোভন চেয়ার, ফার্স্ট ক্লাস চেয়ার এবং কেভিন সিট পাওয়া যায়।
মনে রাখতে হবে শোভন এবং শোভন চেয়ার সিটের জন্য ২০টাকা অনলাইন চার্জ এবং ফার্স্ট ক্লাস সিটের জন্য ৫০ টাকা অনলাইন চার্জ যুক্ত হবে প্রতি সিটের জন্য।
| স্টেশনের নাম | নতুন ভাড়ার তালিকা |
|---|---|
| চট্টগ্রাম টু চাঁদপুর | শোভন ১৮০, শোভন চেয়ার ২২০, ফার্স্ট ক্লাস চেয়ার ও সিট ৩৩৪ টাকা |
| চট্টগ্রাম টু চাঁদপুর কোর্ট | একই |
| চট্টগ্রাম টু মধুরোড | একই |
| চট্টগ্রাম টু হাজিগঞ্জ | একই |
| চট্টগ্রাম টু মেহের | শোভন ১৫০, শোভন চেয়ার ১৮০, ফার্স্ট ক্লাস সিট ও চেয়ার ১৭৬ টাকা |
| চট্টগ্রাম টু চিতসি রোড | শোভন ১৪৫, শোভন চেয়ার ১৭০, ফার্স্ট ক্লাস ২৫৯টাকা |
| চট্টগ্রাম টু লাকসাম | শোভন ১৩০, শোভন চেয়ার ১৫৫, ফার্স্ট ক্লাস ২৪২ |
| চট্টগ্রাম টু নাঙ্গলকোট | শোভন ১২০, শোভন চেয়ার ১৪০, ফার্স্ট ক্লাস ২১৯ |
| চট্টগ্রাম টু হাসানপুর | শোভন ১১৫, শোভন চেয়ার ১৩৫, ফার্স্ট ক্লাস ২০৭ টাকা |
| চট্টগ্রাম টু ফেনি | শোভন ৯০, শোভন চেয়ার ১১০, ফার্স্ট ক্লাস ১৬৭ টাকা |
| চট্টগ্রাম টু কুমিরা | শোভন ৪৫ টাকা |
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মেঘনা এক্সপ্রেস টিকেট
Meghna Express Train এর টিকেট কাটতে মোবাইল এবং পিসি দিয়ে খুব সহজেই ওয়েবসিয়াত এবং অ্যাপ এর মাধমে কাটতে পারবে। এছাড়াও Banglar Train ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবেন।
