পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
রাজধানী ঢাকা থেকে দক্ষিন-পশ্চিমের শিল্পনগরি খুলনা, এই দীর্ঘ রেলপথের একমাত্র ভরসার ট্রেন হল আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস। এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, বন্ধের দিন, কোথায় কোথায় থামে অনেকেই জানেন না।
এসব তথ্য না জানার কারনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এখানে অনলাইনে টিকেট কাটার নিয়ম, লাইভ লোকেশন সহ বিস্তারিত জানানো হবে। কেননা অনেকেই জানেন না যে এই ট্রেনের বন্ধের দিন পরিবর্তিত হয়েছে।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৬
২০২৫ সালের নতুন সময়সুচি অনুসারে খুলনা স্টেশন ছেড়ে যায় রাত ০৯টা ৪৫ মিনিটে। তারপর বেশকিছু স্টেশনে যাত্রা বিরতি শেষে সর্বশেষ ঢাকা কমলাপুর পৌছায় সকাল ০৫টা ১০ মিনিটে।
যাত্রাপথে এই ট্রেনটি দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমদাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা ষ্টেশনে স্টপেজ দেয়।
| ষ্টেশনের নাম | আসার সময় | ছাড়ার সময় |
|---|---|---|
| খুলনা | —- | রাত ০৯.৪৫ |
| দৌলতপুর | রাত ০৯.৫৭ | রাত ০৯.৫৯ |
| নওয়াপাড়া | রাত ১০.২২ | রাত ১০.২৫ |
| যশোর | রাত ১০.৫৩ | রাত ১০.৫৭ |
| মোবারকগঞ্জ | রাত ১১.২৪ | রাত ১১.২৬ |
| কোটচাঁদপুর | রাত ১১.৩৮ | রাত ১১.৪০ |
| দর্শনা | রাত ১২.০৫ | রাত ১২.০৭ |
| চুয়াডাঙ্গা | রাত ১২.২১ | রাত ১২.২৪ |
| আলমডাঙ্গা | রাত ১২.৪০ | রাত ১২.৪২ |
| পোড়াদহ | রাত ১২.৫৮ | রাত ০১.০০ |
| কুষ্টিয়া কোর্ট | রাত ০১.১২ | রাত ০১.১৫ |
| পাংশা | রাত ০১.৫১ | রাত ০১.৫৩ |
| রাজবাড়ী | রাত ০২.৩০ | রাত ০২.৪০ |
| ফরিদপুর | রাত ০৩.১২ | রাত ০৩.১৫ |
| ভাঙ্গা | রাত ০৩.৪৫ | রাত ০৩.৪৭ |
| ঢাকা | সকাল ০৫.১০ | —– |
জেনে নিনঃ ঢাকা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী
খুলনা টু ঢাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
নতুন সময়সুচি অনুসারে ঢাকা কমলাপুর স্টেশন থেকে সকাল ০৮ টায় ছেড়ে যায় এবং স্টপেজ গুলোতে যাত্রাবিরতি শেষে পদ্মা সেতু হয়ে খুলনা জংশন ষ্টেশনে পৌছায় বিকাল ০৩টা ৪০ মিনিটে।
| স্টেশনের নাম | নতুন সময়সূচী |
|---|---|
| ঢাকা কমলাপুর | সকাল ০৮.০০ |
| ভাঙ্গা | সকাল ০৯.০৭ |
| ফরিদপুর | সকাল ০৯.৩৯ |
| রাজবাড়ী | সকাল ১০.১৫ |
| পাংশা | সকাল ১১.০০ |
| কুষ্টিয়া | সকাল ১১.৩৫ |
| পোড়াদহ | সকাল ১১.৫০ |
| আলমদাঙ্গা | দুপুর ১২.০৯ |
| চুয়াডাঙ্গা | দুপুর ১২.২৭ |
| দর্শনা হল্ট | দুপুর ১২.৫০ |
| কোটচাঁদপুর | দুপুর ০১.১৬ |
| মোবারকগঞ্জ | দুপুর ০১.৩০ |
| যশোর | দুপুর ০২.০৪ |
| নোয়াপাড়া | দুপুর ০২.৪১ |
| দৌলতপুর | বিকাল ০৩.০৮ |
| খুলনা জংশন | বিকাল ০৩.৪০ |
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন
১০ই আগস্ট নতুন সময়সূচী অনুসারে 725 নং ট্রেনের (khulna To Dhaka) সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার এবং ৭২৬ নং ট্রেনের (Dhaka to khulna) বন্ধের দিন বুধবার নির্ধারণ করা হয়েছে।
বন্ধের দিন বাতিত প্রতিদিনই এই ট্রেন ঢাকা থেকে খুলনা এই রুটে চলাচল করে আসছে। জানিয়ে রাখি, এই ট্রেনটি ২০০৩ সালের ১০ই আগস্ট থেকে চলাচল করে আসছে। তবে আগে যমুনা সেতু দিয়ে চললেও এখন নিয়মিত পদ্মা সেতুর উপর দিয়ে চলছে।
নতুন সময়সূচী, বন্ধের দিন কিংবা কোচ পরিবরতন করে ট্রেনটি আপডেট করা হয়েছে যার ফলে ৯ ঘণ্টার পরিবর্তে এখন ৭ ঘন্টায় ঢাকা থেকে খুলনা পৌঁছানো যায়।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬
Sundorban Express ট্রেনের নতুন ভাড়ার তালিকা প্রকাশিত হয়েছে। নতুন ভাড়ার তালিকা অনুসারে প্রতি শোভন চেয়ার সিটের জন্য ২০টাকা, এসি এবং কেভিন সিটের জন্য ৫০টাকা অনলাইন চার্জ দিতে হবে। তবে একজন ইউজার ৪টি টিকেট কাটতে পারবেন একসাথে।

২০২৫ সালের নতুন ভাড়ার তালিকা বা টিকেট মূল্যঃ
- ঢাকা টু ভাঙ্গা – S_Chair 265tk, Shingdha 512tk, AC 610tk
- ঢাকা টু ফরিদপুর– S_chair 305, Singhda 581, AC 696tk
- ঢাকা টু রাজবাড়ী – S_chair 340, Singhda 656, AC 782tk
- ঢাকা টু পাংশা – S_chair 370, Singhda 713, AC 851tk
- ঢাকা টু কুষ্টিয়া – S_chair 410, Singhda 788, AC 943tk
- ঢাকা টু পোড়াদহ – S_chair 425, Singhda 811, AC 972tk
- ঢাকা টু আলমডাঙ্গা – S_chair 445Tk, Singhda 851tk
- ঢাকা টু চুয়াডাঙ্গা – S_chair 465, Singhda 886, AC 1064tk
- ঢাকা টু দর্শনা হল্ট – S_chair 480 , Singhda 920, AC 1099tk
- ঢাকা টু কোটচাঁদপুর – S_chair 510, Singhda 978, AC 1173tk
- ঢাকা টু মোবারকগঞ্জ – S_chair 525, Singhda 1007 Tk
- ঢাকা টু যশোর – S_chair 560, Singhda 1070, AC 1283tk
- ঢাকা টু নোয়াপাড়া – S_chair 590, Singhda 1133 Tk
- ঢাকা টু দৌলতপুর – S_chair 625 Tk
- ঢাকা টু খুলনা – S_chair 625, Singhda 1196, AC 1432tk
আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন (FAQ)
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সাধারণত ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যায়। যাত্রাপথে ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া, পোড়াদহ, আলমদাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া এবং দৌলতপুর ষ্টেশনে থামে। এরপর সব ষ্টেশনে যাত্রা বিরতি শেষে খুলনা জংশন ষ্টেশনে নির্দিষ্ট সময়ে পৌছায়।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এখন কোথায়
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এখন কোথায় তা জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR তারপর একটি স্পেস দিয়ে ট্রেনের কোড নম্বর লিখে পাঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে। ফিরতি এসএমএস এ ট্রেনের লোকেশন জানিয়ে দেওয়া হবে। এছাড়া Banglar Train ওয়েবসাইটেও এই ট্রেনে এখন কোথায় তা জানা যাবে।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত
খুলনা থেকে ঢাকাগামী ট্রেনের কোড নম্বর ৭২৫ এবং অপরদিকে ঢাকা থেকে খুলনাগামী ট্রেনের কোড নম্বর ৭২৬।
পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আগে এই ট্রেন যমুনা সেতু হয়ে অতিক্রম করলেও এখন পদ্মা সেতু হয়ে যায়। তাই নতুন সময়সূচী অনুসারে ঢাকা থেকে সকাল ০৮টায় যাত্রা শুরু করে খুলনা পৌছায় বিকাল ০৩টা ৪০ মিনিটে। এই পথে এখন প্রায় ২ ঘন্টা সময় সেফ হচ্ছে যাত্রীদের যা আগে ৯ ঘন্টার মত সময় লাগত।
