যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকেট ২০২৬
আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মানুষের বিশেষ করে জামালপুর জেলার বাসিন্দাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ট্রেন। এই ট্রেনের বিস্তারিত তথ্য যদি জানতে চান তবে আপনি ঠিক জায়গাতেই আসছেন।
এই ট্রেনটি সবচেয়ে জনপ্রিয় এটির সময়সুচির জন্য। এত সুন্দর টাইমিং জামালপুরের আর কোন ট্রেনের আছে কিনা সন্দেহ। ভোরে ট্রেনে উঠে সকাল ৯ টার আগেই অফিসে পৌঁছানো যায়। অর্থাৎ অফিসগামী যাত্রীদের জন্য এটি একটি আদর্শ চয়েজ।
বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা আহসান শাহারিয়ার অপূর্ব বলেন যে, এই ট্রেনের লাস্ট কবে শিডিউল বিপর্যয় হয়েছে মনে পড়ে না। তাই যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, কোন কোন ষ্টেশনে থামে, কবে বন্ধ থাকে এবং অনলাইন টিকেট কাটার নিয়ম সহ বিস্তারিত তথ্য জানানো হবে।
যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
৭৪৬ নং আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি স্টেশন থেকে ভোর ০২ টায় যাত্রা শুরু করে তারপর নির্দিষ্ট স্টেশন সমূহে যাত্রা বিরতি শেষে কমলাপুর পৌছায় সকাল ০৮ টায়।
- অপরদিকে বিকাল ০৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ৭৪৫ নং ট্রেন যমুনা এক্সপ্রেস ট্রেন জামালপুর পৌছায় রাত ১১টা ৩০ মিনিটে।
ঢাকা টু তারাকান্দি ট্রেনের সময়সূচী
ঢাকা (কমলাপুর) স্টেশন থেকে বিকাল ০৪টা ৪৫ মিনিটে ছেড়ে আসে। তারপর বিমানবন্দরে ০৫ টা ১০ মিনিটে এবং ময়মনসিংহ ষ্টেশনে রাত ০৮টা ৩০ মিনিটে যাত্রা বিরতি করে জামালপুর পৌছায় ১০ টা ০৫ মিনিটে।
তবে এই ট্রেনটি যখন ঢাকা থেকে ছেড়ে আসে তখন অনেকগুলো ট্রেনের সাথে ক্রসিং করতে হয়, যেমন তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেস। তাই এই ঘনঘন ক্রসিং এর জন্য ট্রেনটি প্রায় সময়েই ৩০-৪০ মিনিট লেট করে থাকে।
| স্টেশনের নাম | সময়সূচী ২০২৫ |
|---|---|
| ঢাকা কমলাপুর | বিকাল ০৪.৪৫ |
| বিমান বন্দর | বিকাল ০৫.১০ |
| জয়দেবপুর | বিকাল ০৫.৪০ |
| শ্রীপুর | সন্ধ্যা ০৬.১৭ |
| কাওরাইদ | সন্ধ্যা ০৬.৫৬ |
| গফরগাঁও | সন্ধ্যা ০৭.২৫ |
| ময়মনসিংহ | রাত ০৮.৪০ |
| বিদ্যাগঞ্জ | রাত ০৯.১৫ |
| পিয়ারপুর | রাত ০৯.৩০ |
| নুরুন্দি | রাত ০৯.৪৫ |
| জামালপুর টাউন | রাত ১০.১০ |
| সরিষাবাড়ি | রাত ১১.০৫ |
| তারাকান্দি | রাত ১১.৩০ |
এই সময়সূচী পরিবর্তনশীল তবে এখানে অফিসিয়াল তথ্য অনুসারে হালনাগাদ করা হয়েছে। আরও আপডেট সময়সূচী জানার জন্য “Banglar Train” ওয়েবসাইট কিংবা রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট অনুসরন করুন।
জেনে নিনঃ ময়মনসিংহ বলাকা কমিউটার ট্রেনের সময়সূচী
তারাকান্দি টু ঢাকা যমুনা ট্রেনের সময়সুচি
তারাকান্দি স্টেশন থেকে ভোর ০২টায় এই ট্রেন ছেড়ে যায়। তারপর জামালপুর ষ্টেশনে ভোর ০৩টা ১১ মিনিটে এবং ময়মনসিংহ ষ্টেশনে সকাল ০৪টা ৩০ মিনিটে যাত্রা বিরতি শেষে ঢাকা বিমানবন্দর পৌছায় সকাল ০৭টা ৩০ মিনিটে।
| ষ্টেশনের নাম | সময়সুচি |
|---|---|
| তারাকান্দি | ভোর ০২টা ০০মিনিট |
| সরিষাবাড়ি | ভোর ০২টা ১৫মিনিট |
| জামালপুর টাউন | ভোর ০৩টা ১১মিনিট |
| নুরুন্দি | ভোর ০৩টা ৩৫মিনিট |
| পিয়ারপুর | ভোর ০৩টা ৫০মিনিট |
| বিদ্যাগঞ্জ | সকাল ০৪টা ০৫মিনিট |
| ময়মনসিংহ | সকাল ০৪টা ৩০মিনিট |
| গফরগাঁও | সকাল ০৫টা ২০মিনিট |
| কাওরাইদ | সকাল ০৫টা ৪২মিনিট |
| শ্রীপুর | সকাল ০৬টা ১৫মিনিট |
| জয়দেবপুর | সকাল ০৭টা ০০মিনিট |
| বিমানবন্দর | সকাল ০৭টা ৩০মিনিট |
| ঢাকা কমলাপুর | সকাল ০৮ ০০মিনিট |
যমুনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
তারাকান্দি স্টেশন থেকে জামালপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া ৪৫ টাকা। জামালপুর থেকে ঢাকা পর্যন্ত শোভন ১৮০ টাকা, শোভন চেয়ার ২১০ টাকা এবং ফার্স্ট ক্লাস সিট ও কেভিন সিট ৩২২ টাকা।
এই ট্রেনের বিস্তারিত ভাড়ার তালিকা দেখতে নিচের টেবিলটি অনুসরন করুন।
| স্টেশনের নাম | ভাড়ার তালিকা |
|---|---|
| Dhaka to Tarakandi | SHOVAN-205, S_CHAIR-245, F_CHAIR-374, F_SEAT-374 |
| Dhaka to Sarishabari | SHOVAN-205, S_CHAIR-245, F_CHAIR-374,F_SEAT-374 |
| Dhaka to Jamalpur_Town | SHOVAN-175, S_CHAIR-210, F_CHAIR-322, F_SEAT-322 |
| Dhaka to Narundi | SHOVAN-160, S_CHAIR-190 |
| Dhaka to Piyarpur | SHOVAN-150, S_CHAIR-180, F_CHAIR-276 |
| Dhaka to Bidyaganj | SHOVAN-140 |
| Dhaka to Mymensingh | SHOVAN-120, S_CHAIR-145, F_CHAIR-225, F_SEAT-225 |
| Dhaka to Gafargaon | SHOVAN-85, S_CHAIR-105, F_CHAIR-156, F_SEAT-156 |
| Dhaka to Kaoraid | SHOVAN-70 |
| Dhaka to Sreepur | SHOVAN-60 |
| Dhaka to Joydebpur | SHOVAN-45 |
অসুবিধা সমুহ
- এই ট্রেনে স্নিগ্ধা কিংবা এসি সিট নাই।
- কোন এসি কেভিন নাই।
- পুরাতন কোচ নিয়ে চলাচল করে, নতুন লাল সবুজের কোচ নাই।
- খাবারের অবস্থা মুটামুটি
- সিটগুলো তুলনামুলক নিম্ন মানের
যমুনা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন কবে ?
আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের সবচেয়ে বড় সুবিধা হল এর কোন বন্ধের দিন নাই। অর্থাৎ সপ্তাহের শনি থেকে শুক্র প্রতিদিনই চলাচল করে।
যমুনা এক্সপ্রেস ট্রেন এখন কোথায় ?
এই ট্রেনের লাইভ লোকেশন জানতে হলে “বাংলার ট্রেন” ওয়েবসাইট কিংবা ফেসবুক গুরপ গুলোতে খুজ নিতে হবে। আর একটি জনপ্রিয় উপায় হচ্ছে, মোবাইলের ম্যাসেজ অপশন থেকে টাইপ করুন TR তারপর একটি স্পেস দিয়ে ট্রেনের কোড নম্বর লিখুন এবং পাঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে।
যমুনা এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত ?
এই ট্রেনের কোড নম্বর ঢাকা থেকে জামালপুর যাওয়ার সময় ৭৪৫ এবং জামালপুর থেকে ঢাকা যাওয়ার সময় ৭৪৬ নং।
