জামালপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বেশ কিছু লোকাল, আন্তঃনগর এবং মেইল ট্রেন চলাচল করে আসছে। দেওয়ানগঞ্জ এর চিনিকল এবং সরিষাবাড়ির সার কারখানার কল্যাণে সেই ব্রিটিশ আমল থেকেই জামালপুরে ট্রেন চলাচল করে আসছে।
জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট এবং জগন্নাথগঞ্জ ঘাটের কথা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই দুই ষ্টেশনের তথ্য যারা জানেন তারা ঠিকই বুঝবেন ঢাকার সাথে জামালপুর জেলার ট্রেন চলাচলের প্রাচীন ইতিহাস।
বলে রাখি, বাংলাদেশে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ট্রেন চলাচল করে। তবে দ্বিতীয় অবস্থানে আছে আমাদের জামালপুর। তাইতো ট্রেন আজও আমাদের দুরপাল্লার চলাচলের একমাত্র ভরসার একটি মাধ্যম। আমাদের এনা, শ্যামলী, হানিফ বাস লাগে না ভাই, ট্রেন ই আমাদের প্রান
জামালপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
জামালপুর স্টেশন থেকে ভোরের যমুনা এক্সপ্রেস থেকে শুরু করে রাতের জামালপুর এক্সপ্রেস সহ প্রায় ১০টি ট্রেন চলাচল করে। তার মধ্যে কিছু আন্তঃনগর, কিছু লোকাল বা কমিউটার ট্রেন এবং কিছু মেইল ট্রেনও আছে।
আমরা এই তিন ধরনের ট্রেনের সময়সূচী নিয়েই জানব। তার আগে চলুন জেনে নিই জামালপুর থেকে কোন কোন ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
- যমুনা এক্সপ্রেস
- ভাওয়াল এক্সপ্রেস
- ময়মনসিংহ লোকাল
- জামালপুর কমিউটার
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস
- লোকাল
- দেওয়ানগঞ্জ কমিউটার
- তিস্তা এক্সপ্রেস
- অগ্নিবীণা এক্সপ্রেস
- ধলেশ্বরী এক্সপ্রেস এবং
- জামালপুর এক্সপ্রেস ট্রেন
জামালপুর থেকে ঢাকা লোকাল ট্রেনের সময়সূচী ২০২৬
ভাওয়াল এক্সপ্রেস
ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে যাত্রা শুরু করে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত চলাচল করে।
ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশন থেকে রাত ০১ টায় যাত্রা শুরু করে তারপর ইসলামপুর, মেলান্দহ ষ্টেশনে যাত্রা বিরতি শেষে জামালপুর পৌছায় ভোর ০৩টা ৫৫ মিনিটে। তারপর সকল ষ্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর ষ্টেশনে পৌছায় সকাল ০৮টা ৫৫ মিনিটে।
জামালপুর কমিউটার
জামালপুর কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে সকাল ০৫টা ১০ মিনিটে যাত্রা শুরু করে। তারপর মেলান্দহ এবং ইসলামপুর যাত্রা বিরতি শেষে জামালপুর পৌছায় সকাল ০৬টা ১০ মিনিটে।
ট্রেনটি এভাবে ময়মনসিংহ সহ প্রায় সকল ষ্টেশনে সর্বশেষ ঢাকা কমলাপুর ষ্টেশনে পৌছায় ১০টা ৫০ মিনিটে। তবে এই ট্রেনটি যেহেতু একটি লোকাল ট্রেন সেহেতু ঘন ঘন ক্রসিং এর কারনে ১০-২০ মিনিট লেট হতে পারে।
দেওয়ানগঞ্জ কমিউটার
এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি লোকাল ট্রেন বিশেষ করে জামালপুর এবং ময়মনসিংহ জেলার নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য। ট্রেনটি নিয়মিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত চলাচল করে।
জামালপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ অনুসারে, ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার ছেড়ে যায় দুপুর ০১টায়। এরপর জামালপুর জংশন ষ্টেশনে ০২টা ০৫ মিনিটে যাত্রা বিরতি করে ঢাকা কমলাপুর ষ্টেশনে পৌছায় ০৭টা ১০ মিনিটে।
| ট্রেনের নাম | স্টেশন | সময়সূচী |
|---|---|---|
| ভাওয়াল এক্সপ্রেস | জামালপুর টু ঢাকা | ০৩.৫৫ – ০৮.৫৫ |
| জামালপুর কমিউটার | জামালপুর টু ঢাকা | ০৫.১০ – ১০.৫০ |
| দেওয়ানগঞ্জ কমিউটার | জামালপুর টু ঢাকা | ১৩.০০ – ১৯.১০ |
জামালপুর থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনের সময়সূচী ২০২৬
জামালপুর জংশন স্টেশন থেকে ৫টি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। ট্রেন সমুহ হল আন্তঃনগর যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস। এসব ট্রেনের বিস্তারিত সময়সূচী নিচে দেওয়া হল
যমুনা এক্সপ্রেস
আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি স্টেশন থেকে ভোর ০২টায় যাত্রা শুরু করে। তারপর জামালপুর ষ্টেশনে পৌছায় ভোর ০৩টা ১০ মিনিটে। পর্যায়ক্রমে সকল ষ্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর পৌছায় সকাল ০৮টায়।
অফিসগামি যাত্রীদের জন্য যমুনা এক্সপ্রেস একটি অন্যতম ভরসার একটি ট্রেন। এই ট্রেনের ভাড়ার তালিকা, নতুন সময়সূচী এবং অনলাইন টিকেট সংক্রান্ত সকল তথ্য জানতে ক্লিক করুন যমুনা এক্সপ্রেস
ব্রহ্মপুত্র এক্সপ্রেস
জামালপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী জানতে হলে আপনাকে এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা অনেক জরুরি। কেননা এই ট্রেনের টিকেটের চাহিদা অনেক বিশেষ করে এর টাইমিং এর জন্য।
ট্রেনটি সকাল ০৬টা ৪০ মিনিটে দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং জামালপুর ষ্টেশনে যাত্রা বিরতি করে ০৭টা ৪১ মিনিটে। এভাবে পর্যায়ক্রমে সকল ষ্টেশনে জাত্রাবিরতি শেষে ঢাকা কমলাপুর পৌছায় দুপুর ১২টা ১৫ মিনিটে।
তিস্তা এক্সপ্রেস
আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ স্টেশন থেকে বিকাল ০৩টায় যাত্রা শুরু করে, জামালপুর ষ্টেশনে পৌছায় ০৩টা ৫৬ মিনিটে। এভাবে নির্দিষ্ট স্টেশন সমূহে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর পৌছায় রাত ০৮টা ৩০ মিনিটে।
এই ট্রেনটি জামালপুর জেলার প্রথম আন্তঃনগর ট্রেন। জামালপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী অনুসারে এই ট্রেনটি সবচেয়ে কম সময় নিয়ে থাকে। তাইতো এই ট্রেনের টিকেট ১০ দিন আগে থেকেই শেষ হয়ে যায়।
অগ্নিবীণা এক্সপ্রেস
এতক্ষণ দেওয়ানগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন সমুহ সম্পর্কে জানতে পেরেছেন। এবার বলছি সরিষাবাড়ি স্টেশন থেকে ছেড়ে আসা একটি ভরসার একটি ট্রেন সম্পর্কে।
অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি তারাকান্দি স্টেশন থেকে বিকাল ০৫টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে কেন্দুয়া কালীবাড়ি বাজার পৌছায় ০৬টা ২০ মিনিটে। তারপর জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং শেষে জামালপুর পৌছায় সন্ধ্যা ০৬টা ৪১ মিনিটে।
এভাবে সবগুলো ষ্টেশনে যাত্রা বিরতি শেষে সর্বশেষ ঢাকা কমলাপুর ষ্টেশনে পৌছায় রাত ১০.৫৫ মিনিটে। তবে অনেকগুল স্টেশনে ক্রসিংকালে কিছু সময় লেট হতে পারে। তবে এই সময়টা ১০ থেকে ২০ মিনিটের বেশি হবার কথা নয়।
জামালপুর এক্সপ্রেস
জামালপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী অনুসারে, জামালপুর থেকে ঢাকাগামী সর্বশেষ ট্রেন এই জামালপুর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের টাইমিং টা বেশি সুবিধার না। ট্রেনটি ভুয়াপুর থেকে ০৫টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে টা জামালপুর ষ্টেশনে পৌছায় ০৭টা ২২ মিনিটে।
এত রাতে ছাড়ার কারনে স্বাভাবিকভাবেই ঢাকা পৌছাতে অনেক রাত হয়ে যায়। নতুন সময়সূচী অনুসারে ট্রেনটি ঢাকা পৌছায় রাত ১২টায়। তবে আরও ১০-২০ মিনিট সময় বেশি লাগতে পারে। আর ঢাকার রাতের পরিবেশ বেশি ভাল না। তাই এই ট্রেন বছরের পর বছর লসে চলাচল করছে।
বাংলাদেশ রেলওয়ের আরও একবার চিন্তা করা উচিত এই ট্রেনের টাইমিং নিয়ে। দেখুন। সকাল ০৭টার ব্রহ্মপুত্র ট্রেনের পর বিকাল ০৪ টায় তিস্তা এক্সপ্রেস, এর মাঝে কোন আন্তঃনগর ট্রেন নাই। তাই জামালপুর এক্সপ্রেস ট্রেনকে এই গ্যাপ এর মধ্যে দেওয়া গেলে অনেক লাভবান হবে রেলওয়ে।
| স্টেশন | ট্রেনের নাম | সময়সূচী |
|---|---|---|
| জামালপুর টু ঢাকা | যমুনা এক্সপ্রেস | ০৩.১০ – ০৮.০০ |
| জামালপুর টু ঢাকা | ব্রহ্মপুত্র এক্সপ্রেস | ০৭.৪১ – ১২.১৫ |
| জামালপুর টু ঢাকা | তিস্তা এক্সপ্রেস | ১৫.৫৫ – ২০.৩০ |
| জামালপুর টু ঢাকা | অগ্নিবীণা এক্সপ্রেস | ১৮.৩১ – ২২.৫৫ |
| জামালপুর টু ঢাকা | জামালপুর এক্সপ্রেস | ১৯.২২ – ২৩.৫৫ |
FAQ
জামালপুর থেকে ঢাকা কতটি ট্রেন চলাচল করে ?
জামালপুর টু ঢাকা ৫টি আন্তঃনগর ট্রেন এবং ৩টি লোকাল ট্রেন চলাচল করে।
জামালপুর থেকে ঢাকা সবচেয়ে ভাল ট্রেন কোনটি ?
সব থেকে ভালো ট্রেন সমূহের মধ্যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং তিস্তা এক্সপ্রেস ট্রেন অন্যতম।
