দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬
আপনি কি ২০২৬ সালে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া নিয়ে চিহ্নিত? চিন্তার কোন কারণ নেই এই আর্টিকেলে আজ আমরা বিস্তারিত তথ্য জানাবো। উওরবঙ্গের যাএীরা বরাবরই যেকোনো স্থানে বসবাস করার জন্য ট্রেনকে সেরা মনে করেন। বিশেষ করে যারা সান্তাহার থেকে পঞ্চগড় বা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যাতায়াত করেন তাদের জন্য দোলনচাঁপা এক্সপ্রেস একটি অত্যন্ত জনপ্রিয় নাম। এই আর্টিকেলে আমরা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানানোর পাশাপাশি আমরা ট্রেনের ভাড়ার তালিকা, ট্রেনের বিরতি স্টেশন ও টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের পরিচিতি
দোলনচাঁপা এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৭/৭৬৮) বাংলাদেশ রেলওয়ের পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি মূলত সান্তাহার জংশন থেকে যাত্রা শুরু করে ও বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে থাকে। আবার সেখান থেকে যাত্রী নিয়ে সান্তাহারে ফিরে আসে।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। সান্তাহার, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোকে এই ট্রেনটি সংযুক্ত করেছে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এই ট্রেনটি একটি লাইফলাইনের মতো কাজ করে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করে ও একদিন সাপ্তাহিক ছুটি থাকে। যাত্রীদের সুবিধার্থে এতে শোভন, শোভন চেয়ার ও ফাস্ট ক্লাস সিটের ব্যবস্থা রয়েছে।
আরও জেনে নিনঃ মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন ভ্রমণের পূর্বে সঠিক সময়সূচী জানাটা অত্যন্ত জরুরি। সঠিক সময় না জানার কারণে অনেক সময় যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছেড়ে যাওয়ার সময় ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছাড়ার সময় নিচে আলাদাভাবে আলোচনা করা হলো। মনে রাখবেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যেকোনো সময় এই সময়সূচী পরিবর্তন করার ক্ষমতা রাখে। তবে বর্তমানে এই সময়সূচী অনুযায়ী ট্রেনটি চলাচল করছে।
সান্তাহার থেকে সময়সূচী (ট্রেন নং ৭৬৭)
দোলনচাঁপা এক্সপ্রেস (৭৬৭) সান্তাহার জংশন থেকে প্রতিদিন সকাল ১১:০০ ঘটিকায় যাত্রা শুরু করে। এটি দীর্ঘ পথ অতিক্রম করে রাত ২০:২০ ঘটিকায় (রাত ৮:২০ মিনিট) বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছায়। এই রুটে ট্রেনটির কোনো সাপ্তাহিক ছুটির দিন নেই, অর্থাৎ সপ্তাহের ৭ দিনই এটি চলাচল করে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম থেকে সময়সূচী (ট্রেন নং ৭৬৮)
ফিরতি পথে ট্রেনটি (৭৬৮) বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকালের দিকে যাত্রা শুরু করে। সময়সূচী অনুযায়ী এটি দুপুর ১২:৩৫ ঘটিকায় সান্তাহার জংশনে এসে পৌঁছায়। ফিরতি পথেও ট্রেনটির কোনো নির্দিষ্ট সাপ্তাহিক ছুটির দিন নেই। আপনাদের সুবিধার্থে নিন্মে ছক আকারে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উপস্থাপন করা হয়েছে:
| রুটের নাম | ট্রেন নং | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
| সান্তাহার হতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম | ৭৬৭ | ১১:০০ | ২০:২০ | নেই |
| বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম হতে সান্তাহার | ৭৬৮ | ০৬:২০* | ১২:৩৫ | নেই |
(বিশেষ দ্রষ্টব্য: যাত্রাপথে বিভিন্ন স্টেশনের বিরতি অনুযায়ী শুরুর সময় সামঞ্জস্যপূর্ণ হতে পারে। তবে স্টেশনে পৌঁছানোর সময়ের উপর ভিত্তি করে যাত্রীদের স্টেশনে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়)
আরও জেনে নিনঃ প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
একটি আন্তঃনগর ট্রেন হিসেবে দোলনচাঁপা এক্সপ্রেস পথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি দেয়। আপনি যদি মাঝখানের কোনো স্টেশন থেকে উঠতে চান বা নামতে চান। তাহলে এই বিরতি স্টেশনগুলোর সময়সূচী জানা আপনার জন্য আবশ্যক। বগুড়া, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মতো বড় স্টেশনগুলোতে এই ট্রেনটি থামে। নিচে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী ছক আকারে উপস্থাপন করা হয়েছে:
| স্টেশনের নাম | সান্তাহার থেকে (৭৬৭) পৌঁছানোর সময় | বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম থেকে (৭৬৮) পৌঁছানোর সময় |
| তালোড়া | ১১:২৩ | — |
| বগুড়া | ১১:৪৯ | ১৪:৪০ |
| সোনাতলা | ১২:৪০ | — |
| মহিমাগঞ্জ | — | — |
| বোনারপাড়া | ১৩:০৪ | ১৪:৩৪ |
| বাদিয়াখালী | ১৩:১৮ | ১৪:০৫ |
| গাইবান্ধা | ১৩:৩৫ | ১২:৪২ |
| বামনডাঙ্গা | — | — |
| পীরগাছা | — | — |
| কাউনিয়া | ১৪:৫৫ | ১০:৫৫ |
| রংপুর | ১৫:৪২ | ১০:২৬ |
| বদরগঞ্জ | — | — |
| খোলাহাটি | — | — |
| পার্বতীপুর | ১৬:৪০ | ০৯:১৫ |
| চিরিরবন্দর | ১৭:২০ | — |
| দিনাজপুর | ১৯:৪২ | ০৮:২৮ |
| পীরগঞ্জ | ১৮:৪৮ | ০৭:২৫ |
| ভোমরাদহ | ১৯:০০ | ০৭:১৩ |
| ঠাকুরগাঁও | ১৯:২০ | ০৬:৫১ |
(দ্রষ্টব্য: ছকে দেওয়া সময়গুলো আনুমানিক ও রেলওয়ের সময়সূচির উপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে। ট্রেন ছাড়ার অন্তত ২০ মিনিট থেকে ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানো বুদ্ধিমানের কাজ।)
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
ট্রেন ভ্রমণের অন্যতম সুবিধা হলো এর সাশ্রয়ী ভাড়া। বাসের তুলনায় ট্রেনে ভ্রমণ শুধুমাত্র আরামদায়কই নয় বরং যাএীদের যাএাপথের খরচ কমিয়ে থাকে। দোলনচাঁপা এক্সপ্রেসে যাত্রীদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীর আসন ব্যবস্থা রয়েছে। সাধারণত শোভন চেয়ারের চাহিদা এই ট্রেনে সবচেয়ে বেশি রয়েছে।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয় দূরত্ব ও আসনের ধরনের ওপর ভিত্তি করে। বাংলাদেশ রেলওয়ের ভাড়ার সাথে বর্তমানে ১৫% ভ্যাট যুক্ত থাকে। নিচে সান্তাহার থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পর্যন্ত সম্পূর্ণ রুটের ভাড়ার তালিকা দেওয়া হলো। আপনি যদি মাঝখানের কোনো স্টেশনে নামতে চান তবে ভাড়া কম হবে।
| আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাটসহ) |
| শোভন (Shovan) | ৩৪০ টাকা |
| শোভন চেয়ার (Shovan Chair) | ৪০৫ টাকা |
| প্রথম সিট (First Seat) | ৬২১ টাকা |
কিভাবে দোলনচাঁপা এক্সপ্রেসের টিকিট কাটবেন
প্রযুক্তির কল্যাণে এখন ট্রেনের টিকিট কাটা অনেক সহজ হয়ে গেছে। দোলনচাঁপা এক্সপ্রেসের টিকিট আপনি দুইভাবে সংগ্রহ করতে পারেন।
১. অনলাইন টিকিট বুকিং: বর্তমানে ঘরে বসেই বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা ‘Rail Sheba‘ অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যায়। এজন্য আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন দিয়ে আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অনলাইনে টিকিট কাটলে আপনি আপনার পছন্দমতো সিট বেছে নেওয়ার সুযোগ পাবেন। ভ্রমণের দিন যাত্রার সময় অনলাইন কপি বা মোবাইলে থাকা টিকেট প্রদর্শন করলেই চলবে।
২. কাউন্টার থেকে টিকিট ক্রয়: যারা অনলাইনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তারা সরাসরি স্টেশনে গিয়ে কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। তবে ঈদের সময় বা ছুটির দিনে কাউন্টারে প্রচুর ভিড় থাকে। তাই আগেই দোলনচাঁপা এক্সপ্রেসে ট্রেনের টিকেট কেটে রাখা বেশ ভালো হবে। মনে রাখবেন যে,আন্তঃনগর ট্রেনের টিকিট যাত্রার ১০ দিন আগে থেকে অনলাইনে ও কাউন্টারে পাওয়া যায়।
ভ্রমণের সময় প্রয়োজনীয় টিপস
দোলনচাঁপা এক্সপ্রেসে ভ্রমণের সময় কিছু বিষয় খেয়াল রাখলে আপনার যাত্রা আরও ভালো হবে। এক্ষেত্রে আপনি যে সকল টিপস মেনে চলতে পারেন।যেমন:
- ট্রেন ছাড়ার সময়ের অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে উপস্থিত হোন। ট্রেনের সময়সূচী মাঝে মাঝে পরিবর্তন হতে পারে। তাই স্টেশনের ডিসপ্লে বোর্ড বা হেল্প ডেস্ক থেকে আপডেট জেনে নিন।
- নিজের মালামাল নিজ দায়িত্বে রাখুন। জানালার পাশে বসলে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকুন। বিশেষ করে ট্রেন যখন ধীরে চলে ও কোন স্টেশনে থামে।
- খাবার সাথে রাখুন ও যাএা পথে কারো দেওয়া খাবার খাবেন।
- ভ্রমণের শেষ পর্যন্ত আপনার টিকিটটি সংরক্ষণ করুন। টিটিই (TTE) চেক করতে চাইলে টিকিট প্রদর্শন করতে হবে। বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ।
কেন দোলনচাঁপা এক্সপ্রেসে ভ্রমণ করবেন?
অনেকেই প্রশ্ন করেন যে কেন দোলনচাঁপা এক্সপ্রেসে ভ্রমণ করা উচিত? উত্তরবঙ্গের দীর্ঘ রুটে দোলনচাঁপা এক্সপ্রেস যাত্রীদের প্রথম পছন্দ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এটি একটি আন্তঃনগর ট্রেন হওয়ায় লোকাল ট্রেনের মতো সব স্টেশনে থামে না ফলে সময় বাঁচে। দ্বিতীয়ত, ট্রেনটির আসনগুলো বেশ প্রশস্ত ও আরামদায়ক যা দীর্ঘপথ ভ্রমণে ক্লান্তি কমায়। তৃতীয়ত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গের মধ্য দিয়ে ট্রেনটি যখন ছুটে চলে। তখন জানালার দৃশ্য যাত্রীদের মন ভালো করে দেয়। বিশেষ করে বর্ষাকালে ও শীতকালে এই রুটের দৃশ্য অত্যন্ত মনোরম হয়।
প্রশ্ন ও উত্তর
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে কতদিন চলে?
দোলনচাঁপা এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলাচল করে। এই ট্রেনের নির্দিষ্ট কোনো সাপ্তাহিক ছুটির দিন নেই।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের কোড কত?
সান্তাহার থেকে ছেড়ে যাওয়া ট্রেনের কোড ৭৬৭ এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনের কোড ৭৬৮।
অনলাইনে কি দোলনচাঁপা এক্সপ্রেসের টিকিট পাওয়া যায়?
হ্যাঁ, বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি সহজেই এই ট্রেনের টিকিট কাটতে পারবেন।
এই ট্রেনে কি খাবার পাওয়া যায়?
আন্তঃনগর ট্রেন হিসেবে এতে হালকা খাবার এবং পানীয় কেনার ব্যবস্থা রয়েছে। তবে ভারী খাবার সাথে রাখাই ভালো।
শেষ কথা
আশা করি, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানানোর পাশাপাশি দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম ও দোলনচাঁপা এক্সপ্রেস সম্পর্কিত বিস্তারিত তথ্যও আপনাকে জানাতে পেরেছি। আপনি যদি কম খরচে ও শান্তিপূর্ণভাবে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য দোলনচাঁপা এক্সপ্রেস সর্বোত্তম হবে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।