বলাকা কমিউটার ট্রেনের সময়সুচি ও ভাড়া ২০২৬
বলাকা কমিউটার বাংলাদেশের ময়মনসিংহ মানুষের বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেন প্রতিদিন জারিয়া জঞ্জাইল থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত চলাচল করে থাকে।
তবে এই ট্রেনের সময়সূচী, কোথায় কোথায় থামে এবং ভাড়ার তালিকা সম্পর্কে কোন ওয়েবসাইটে কোন তথ্য পাবেন না যেটা আপনি এই ওয়েবসাইটে পাবেন ইনশাআল্লাহ।

তবে স্টেশনসমূহে ভাড়ার তালিকা দেওয়া থাকলেও অনেকেই নির্দিষ্ট পরিমান টাকা দিয়েও টিকেট পান না। আবার এমনও আছে যে ২ সিটের ভাড়া দিয়ে একসিট নিতে হয়। মানে বাংলাদেশ রেলওয়ের এই বেহাল দশা আমাদের সকলেরই জানা, বিশেষ করে লোকাল ট্রেনের।
তবে এটাও ঠিক আপনি ৩০ টাকা দিয়ে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন একমাত্র এই বলাকা কমিউটার ট্রেন দিয়ে। চলুন জেনে নিই এই ট্রেনের বিস্তারিত সময়সূচী নিয়ে।
বলাকা কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৬
৪৯ নং বলাকা কমিউটার ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে ভোর ০৪টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে নির্দিষ্ট ষ্টেশনে যাত্রা বিরতি শেষে জারিয়া পৌছায় সকাল ১০টা ১৫ মিনিটে।
- অপরদিকে ৫০ নং ডাউন ট্রেনটি জারিয়া স্টেশন থেকে দুপুর ১২টায় যাত্রা শুরু করে। তারপর পর্যায়ক্রমে নির্দিষ্ট স্টপেজসমূহে যাত্রা বিরতি করে সর্বশেষ ঢাকা কমলাপুর পৌছায় ০৫টা ৪০ মিনিটে।
জারিয়া টু ঢাকা বলাকা ট্রেনের সময়সুচি
| ষ্টেশনের নাম | নতুন সময়সূচী |
|---|---|
| জারিয়া ঝঞ্জাইল | দুপুর ১২.০০ |
| পূর্ব ধলা | দুপুর ১২.১৬ |
| জালশুকা | দুপুর ১২.৩০ |
| শ্যামগঞ্জ জং. | দুপুর ১২.৪৫ |
| গৌরীপুর জং. | দুপুর ০১.০০ |
| ময়মনসিংহ | দুপুর ০১.৫২ |
| ফাতেমা নগর | দুপুর ০২.১৫ |
| আউলিয়া নগর | দুপুর ০২.৩০ |
| ধলা | দুপুর ০২.৪০ |
| গফরগাঁও | বিকাল ০৩.০০ |
| মশাখালি | বিকাল ০৩.১৫ |
| কাওরাইদ | বিকাল ০৩.৩০ |
| শ্রীপুর | বিকাল ০৩.৪৫ |
| রাজেন্দ্রপুর | বিকাল ০৪.০২ |
| জয়দেবপুর | বিকাল ০৪.২০ |
| টঙ্গি জং. | বিকাল ০৪.৫৭ |
| বিমানবন্দর | বিকাল ০৫.১০ |
| তেজগাঁও | বিকাল ০৫.৩০ |
| ঢাকা কমলাপুর | বিকাল ০৫.৪৫ |
তবে এই সময়সূচী কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। কেননা অনেক সময় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে তখন সময়সূচী পরিবর্তন হয়।
জেনে নিনঃ মোবাইলে ট্রেনের টিকেট কাটার নিয়ম

ঢাকা টু জারিয়া বলাকা কমিউটার ট্রেনের সময়সুচি
| স্টেশনের নাম | বিস্তারিত সময়সূচী |
|---|---|
| ঢাকা কমলাপুর | বিকাল ০৪.৪৫ |
| তেজগাঁও | বিকাল ০৫.০০ |
| ঢাকা বিমানবন্দর | বিকাল ০৫.১৭ |
| টঙ্গি জংশন | বিকাল ০৫.৩০ |
| জয়দেবপুর | বিকাল ০৫.৪৭ |
| রাজেন্দ্রপুর | সন্ধ্যা ০৬.১০ |
| শ্রীপুর | সন্ধ্যা ০৬.২৭ |
| সাতখামাইর | সন্ধ্যা ০৬.৩৮ |
| কাওরাইদ | সন্ধ্যা ০৬.৫৫ |
| মশাখালি | সন্ধ্যা ০৭.০৫ |
| গফরগাঁও | সন্ধ্যা ০৭.২০ |
| ধলা | সন্ধ্যা ০৭.৩২ |
| আউলিয়া নগর | সন্ধ্যা ০৭.৪৫ |
| ফাতেমা নগর | রাত ০৮.০০ |
| ময়মনসিংহ | রাত ০৮.৪০ |
| গৌরীপুর | রাত ০৯.১০ |
| শ্যামগঞ্জ জং. | রাত ০৯.৩০ |
| জালশুকা | রাত ০৯.৪৫ |
| পূর্ব ধলা | রাত ১০.০০ |
| জারিয়া ঝাঞ্জাইল | রাত ১০.১৫ |
বলাকা কমিউটার ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬
নতুন সময়সুচি অনুসারে ভাড়ার তথ্য হালনাগাদ হয়েছে। আমরা জানি কমিউটার ট্রেনে শুধুমাত্র শোভন সিট থাকে। তবে যদিও কিছু ট্রেনে শোভন চেয়ার থাকতে পারে তবে এই ট্রেনে নেই।
এই ট্রেনের আপডেট ভাড়ার তালিকা নিচে দেওয়া হল। তবে এই ভাড়া পরিবর্তিত হতে পারে। তাই ভাড়ার আপডেট জানতে “বাংলার ট্রেন” ওয়েবসাইট কিংবা রেলওয়ের ওয়েবসাইট অনুসরন করতে পারেন।
| স্টেশনের নাম | নতুন ভাড়ার তালিকা |
|---|---|
| ঢাকা টু জয়দেবপুর | ২০ টাকা |
| ঢাকা টু গফরগাঁও | ৪৫ টাকা |
| ঢাকা টু ময়মনসিংহ | ৬০ টাকা |
| ঢাকা টু জারিয়া | ৯৫ টাকা |
আরও কিছু তথ্য (FAQ)
বলাকা কমিউটার ট্রেন কোথায় কোথায় থামে ?
বলাকা কমিউটার ট্রেন জারিয়া থেকে যাত্রা শুরু করে পূর্বধলা, জালশুকা, শামগঞ্জ, গৌরীপুর, ময়মনসিংহ, গফরগাঁও সহ ঢাকাগামী সকল ষ্টেশনে থামে।
বলাকা ট্রেন এখন কোথায় আছে ?
বলাকা ট্রেন এখন কোথায় আছে তা বলা মুশকিল। তবে সময়সুচি দেখে একটা আইডিয়া নেওয়া যেতে পারে। তবে যেকোনো আন্তঃনগর ট্রেনের সময়সুচি জানতে “বাংলার ট্রেন” ওয়েবসাইট অনুসরন করতে পারেন।
