ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
আপনি কি ঢাকা টু আখাউড়া রুটে চলাচল করার জন্য সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে চান? যদি তাই হয় তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। ঢাকা থেকে আখাউড়া যাতায়াতের জন্য ট্রেন বর্তমানে সবচাইতে জনপ্রিয় ও আরামদায়ক যাতায়াতের মাধ্যম। সড়কপথের যানজট এড়াতে ও অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে ট্রেন বেছে নেন। আপনি যদি ২০২৬ সালে এই রুটে যাতায়াত করতে চান তাহলে ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
আখাউড়া রেলওয়ে জংশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই স্থান থেকে যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা বা সিলেটের বিভিন্ন রুটে যাতায়াত করেন। আজকের এই আর্টিকেলে আজ আমরা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী জানানোর পাশাপাশি ট্রেনেট আসন বিন্যাস ও বর্তমান সর্বশেষ আপডেট ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব। তাহলে দেরি কেন চলুন আলোচনা শুরু করা যাক।
ঢাকা টু আখাউড়া ট্রেন
ঢাকা থেকে আখাউড়ার দূরত্ব খুব বেশি না হলেও বাসে যাতায়াত করলে ঢাকা-সিলেট মহাসড়কের যানজটে মানুষের অনেক সময় নষ্ট হয়। অন্যদিকে ট্রেনের মাধ্যমে মাত্র ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে অনায়াসেই পৌঁছানো সম্ভব। ট্রেনের নিরাপদ পরিবেশ ও কম ভাড়ার কারণে সাধারণ যাত্রীদের জন্য ট্রেনটি বিশাল এক আশীর্বাদ।
ঢাকা টু আখাউড়া ট্রেনের তালিকা ২০২৬
ঢাকা (কমলাপুর) স্টেশন থেকে আখাউড়া যাওয়ার জন্য নিয়মিত বেশ কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই রুটে জনপ্রিয়তার শীর্ষে থাকা ট্রেনগুলোর নাম হলো:
- মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪)
- উপকূল এক্সপ্রেস (৭১২)
- মহানগর এক্সপ্রেস (৭২২)
- তূর্ণা এক্সপ্রেস (৭৪২)
- চট্টলা এক্সপ্রেস (৬৮)
এই ট্রেনগুলো প্রতিদিন নিয়মিতভাবে যাত্রী সেবা প্রদান করে আসছে। চলুন এবার এই ট্রেনগুলোর বিস্তারিত সময়সূচী দেখে নেওয়া যাক।
ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ২০২৬
যাএাপথ আনন্দদায়ক করতে সঠিক সময়ে স্টেশনে পৌঁছানো একান্ত প্রয়োজন। বাংলাদেশ রেলওয়ে সময়ে সময়ে ট্রেনের শিডিউল আপডেট করে থাকে। নিচে ঢাকা থেকে আখাউড়া যাওয়ার প্রধান ৫টি ট্রেনের আপডেট সময়সূচী নিচে ছকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে:
| ট্রেনের নাম | ট্রেন নম্বর | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি |
| মহানগর প্রভাতী এক্সপ্রেস | ৭০৪ | ০৭:৪৫ মিনিট | ১০:১০ মিনিট | নেই |
| চট্টলা এক্সপ্রেস | ৬৮ | ১৩:০০ মিনিট | ১৫:৫০ মিনিট | মঙ্গলবার |
| উপকূল এক্সপ্রেস | ৭১২ | ১৫:২০ মিনিট | ১৭:৫৫ মিনিট | মঙ্গলবার |
| মহানগর এক্সপ্রেস | ৭২২ | ২১:০০ মিনিট | ০০:০৫ মিনিট | রবিবার |
| তূর্ণা এক্সপ্রেস | ৭৪২ | ২৩:৩০ মিনিট | ০২:১৫ মিনিট | নেই |
বিশেষ দ্রষ্টব্য: ট্রেনের সময়সূচী যেকোনো সময় রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে। তাই ভ্রমণের আগে স্টেশনের নোটিশ বোর্ড বা রেলসেবা অ্যাপ থেকে সর্বশেষ আপডেট জেনে নেওয়া ভালো।
আরও জানতে পারেনঃ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা টু আখাউড়া ট্রেনের ভাড়া তালিকা ২০২৬
ট্রেন ভ্রমণের অন্যতম বড় সুবিধা হলো এর সাশ্রয়ী ভাড়া। ঢাকা থেকে আখাউড়া রুটে সিটের শ্রেণিভেদে টিকিটের মূল্য ভিন্ন হয়ে থাকে। আপনি যদি কম খরচের মধ্যে ভ্রমণ করতে চান তবে শোভন বা শোভন চেয়ার নিতে পারেন। আর আরামদায়ক ভ্রমণের জন্য স্নিগ্ধা বা এসি কেবিন বেছে নিতে পারেন। নিচে ছকের মাধ্যমে সর্বশেষ আপডেট ভাড়ার তালিকা উপস্থাপন করা হয়েছে:
| আসন বিভাগ | টিকিটের মূল্য (টাকা) |
| শোভন | ১৫০ টাকা |
| শোভন চেয়ার | ১৭০ টাকা |
| প্রথম আসন | ২৫৯ টাকা |
| প্রথম বার্থ | ৩৮৬ টাকা |
| স্নিগ্ধা (এসি চেয়ার) | ৩২২ টাকা |
| এসি (সিট) | ৩৮৬ টাকা |
| এসি বার্থ | ৫৭৫ টাকা |
এখানে উল্লেখিত ভাড়ার সাথে ভ্যাট ও অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে। সাধারণত অনলাইনে টিকিট কাটলে ২০ টাকা অতিরিক্ত সার্ভিস চার্জ যুক্ত হয়।
প্রধান আন্তঃনগর ট্রেনগুলোর সংক্ষিপ্ত পরিচিতি
১. মহানগর প্রভাতী এক্সপ্রেস
সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করার জন্য মহানগর প্রভাতী (৭০৪) একটি চমৎকার ট্রেন। ট্রেনটি সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে ও ঠিক ১০টা ১০ মিনিটে আখাউড়া পৌঁছায়। যারা দিনের আলোতে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এই ট্রেনটি সেরা হবে। এই ট্রেনের সার্ভিস বেশ উন্নত ও নির্দিষ্ট সময়ে চলাচলের জন্য এর সুনাম রয়েছে।
২. উপকূল এক্সপ্রেস
উপকূল এক্সপ্রেস মূলত নোয়াখালীগামী ট্রেন হলেও এটি আখাউড়া স্টেশনে বিরতি দেয়। বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এই ট্রেনটি বিকাল ৫টা ৫৫ মিনিটে আখাউড়া পৌঁছায়। মঙ্গলবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকে।
৩. মহানগর এক্সপ্রেস
মহানগর এক্সপ্রেস রাতের একটি জনপ্রিয় ট্রেন। রাত ৯টায় ঢাকা থেকে ছেড়ে এটি মধ্যরাত ১২টা ৫ মিনিটে আখাউড়া পৌঁছায়। যারা সারাদিন অফিস বা কাজ শেষে রাতে ফিরতে চান তাদের জন্য এই ট্রেনটি সুবিধাজনক। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি রবিবার।
৪. তূর্ণা এক্সপ্রেস
তূর্ণা এক্সপ্রেস হলো এই রুটের অন্যতম দ্রুতগামী ও লাক্সারি ট্রেন। এটি রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করে ও ভোর ২টা ১৫ মিনিটে আখাউড়া পৌঁছে যায়। তূর্ণা এক্সপ্রেসের কোনো সাপ্তাহিক ছুটি নেই। অর্থাৎ ট্রেনটি কোন প্রকার বন্ধ ছাড়াই প্রতিদিন চলাচল করে।
৫. চট্টলা এক্সপ্রেস
চট্টলা এক্সপ্রেস মূলত একটি মেইল কাম এক্সপ্রেস ট্রেন। এটি দুপুর ১টায় ঢাকা ছেড়ে ০৩:৫০ মিনিটে আখাউড়া পৌঁছায়। অন্যান্য আন্তঃনগর ট্রেনের তুলনায় এর ভাড়া কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকলেও বর্তমানে এটি নির্দিষ্ট ভাড়ায় সেবা দিচ্ছে। বর্তমানে ট্রেনটিতে মঙ্গলবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
আরও জানতে পারেনঃ জয়দেবপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী
কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন?
এখন আর টিকিটের জন্য স্টেশনে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হয় না। আপনি ঘরে বসেই খুব সহজে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন। এর জন্য আপনাকে যেসকল ধাপ অনুসরণ করতে হবেঃ
- প্রথমে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট (eticket.railway.gov.bd) ভিজিট করুন।
- আপনার মোবাইল নম্বর ও এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- ‘From’ বক্সে ‘Dhaka’ এবং ‘To’ বক্সে ‘Akhaura’ লিখুন।
- ভ্রমণের তারিখ ও সিট টাইপ সিলেক্ট করে ‘Search’ দিন।
- আপনার পছন্দের ট্রেনের পাশে ‘View Seats’ এ ক্লিক করে সিট বুক করুন।
- বিকাশ, নগদ বা রকেট দিয়ে পেমেন্ট করুন। সফল পেমেন্ট শেষে ই-টিকিট ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
ট্রেন ভ্রমণের জরুরি কিছু টিপস
আপনি এই রুটে অর্থাৎ ঢাকা থেকে আখাউড়া চলাচলের ক্ষেত্রে বেশ কিছু টিপস অনুসরণ করতে পারেন এ সকল টিপসের মধ্যে রয়েছেঃ
- এই রুটে যাত্রীদের অনেক চাপ থাকে। তাই যাতায়াতের জন্য অন্তত ৩-৫ দিন আগে টিকিট কেটে রাখা নিরাপদ হবে।
- ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে উপস্থিত হওয়ার চেষ্টা করুন।
- আপনার ব্যক্তিগত মালামাল সবসময় নজরে রাখুন।
- ট্রেনের ভেতরে বা রেললাইনে ময়লা আবর্জনা ফেলবেন না।
- ভ্রমণের সময় অবশ্যই টিকিট (প্রিন্ট কপি বা অনলাইন কপি) সাথে রাখুন।
প্রশ্ন-উত্তর সেকশন (FAQs)
ঢাকা থেকে আখাউড়া যেতে কত সময় লাগে?
ঢাকা থেকে আখাউড়া যেতে ট্রেনের গতির ওপর নির্ভর করে সাধারণত ২ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা সময় লাগে।
ঢাকা টু আখাউড়া রুটে এসি টিকিটের দাম কত?
এসি স্নিগ্ধা ক্লাসের ভাড়া ৩২২ টাকা এবং এসি বার্থের ভাড়া ৫৭৫ টাকা।
তূর্ণা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি কবে?
তূর্ণা এক্সপ্রেসের কোনো সাপ্তাহিক ছুটি নেই, এটি সপ্তাহের প্রতিদিন চলাচল করে।
ঢাকা থেকে শেষ ট্রেন কোনটি?
ঢাকা থেকে আখাউড়া রুটে দিনের শেষ আন্তঃনগর ট্রেন হলো তূর্ণা এক্সপ্রেস, যা রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে যায়।
শিশুদের জন্য কি টিকিট কাটতে হয়?
রেলওয়ের নিয়ম অনুযায়ী ৫ বছরের বেশি বয়সী শিশুদের জন্য টিকিট কাটতে হয়। তবে তাদের জন্য আলাদা হাফ টিকিটের ব্যবস্থা থাকে।
শেষ কথা
আশা করি এই আর্টিকেল এর মাধ্যমে আজ আমরা আপনাকে ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচি জানানোর পাশাপাশি ট্রেনের ভাড়া, কিভাবে আপনি ট্রেনের টিকিট ক্রয় করবেন ও বিস্তারিত তথ্য জানতে পেরেছি। তবে আর্টিকেলটি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট করে আমাদের চালাতে পারেন। ট্রেনে চলাচলের ক্ষেত্রে কখনো অন্যের দেওয়া খাবার খাবেন না ও নিজের মালামাল নিজ দায়িত্বে রাখুন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।






