জয়দেবপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
আপনি কি জয়দেবপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬ সালের আপডেট তথ্য খুঁজছেন? গাজীপুরের জয়দেবপুর থেকে রাজধানী ঢাকা মাত্র ২৩ কিলোমিটার দূরে অবস্থিত। যাতায়াতের সহজ ও আরামদায়ক মাধ্যম হিসেবে ট্রেন বর্তমানে সবার শীর্ষে বলা যায়। প্রতিদিন অসংখ্য মানুষ কাজের জন্য অফিস, পড়াশোনা বা ব্যবসার প্রয়োজনে এই রুটে যাতায়াত করে থাকেন। জয়দেবপুর টু ঢাকা রুটে নিয়মিত প্রায় ১২টি আন্তঃনগর ট্রেন ও বেশ কিছু মেইল ট্রেন চলাচল করে। যারা ঢাকার জ্যামমুক্তভাবে দ্রুত গন্তব্যে পৌঁছাতে চান তাদের জন্য জয়দেবপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী জানা অত্যন্ত জরুরি। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রেনের তালিকা, সময় ও ভাড়ার বিস্তারিত তথ্য জানাবো। তবে প্রথমেই আমাদের জয়দেবপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের নাম সম্পর্কে জেমে নিতে হবে।
জয়দেবপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের নাম
গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশনে যাওয়ার জন্য বর্তমানে ১২টি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন রয়েছে। এই ট্রেনগুলো উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ববঙ্গ থেকে এসে জয়দেবপুর হয়ে ঢাকায় প্রবেশ করে। নিচে ট্রেনগুলোর নাম এবং নম্বর দেওয়া হলো:
- একতা এক্সপ্রেস (Ekota Express – 706)
- যমুনা এক্সপ্রেস (Jamuna Express – 746)
- লালমনি এক্সপ্রেস (Lalmoni Express – 752)
- সিল্কসিটি এক্সপ্রেস (Silkcity Express – 754)
- দ্রুতযান এক্সপ্রেস (Drutojan Express – 758)
- পদ্মা এক্সপ্রেস (Padma Express – 760)
- চিত্রা এক্সপ্রেস (Chittra Express – 763)
- ধূমকেতু এক্সপ্রেস (Dhumketue Express – 770)
- সিরাজগঞ্জ এক্সপ্রেস (Sirajgonj Express – 775)
- হাওর এক্সপ্রেস (Hawr Express – 778)
- চিলাহাটি এক্সপ্রেস (Chilahati Express – 806)
- টাঙ্গাইল কমিউটার (Tangail Commuter – 1034)
জয়দেবপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর সময়সূচী নিচে ছক আকারে উপস্থাপন করা হয়েছে:
| ট্রেনের নাম | বন্ধের দিন | জয়দেবপুর ছাড়ার সময় | ঢাকা পৌঁছানোর সময় |
| যমুনা এক্সপ্রেস (৭৪৬) | নাই | ভোর ০৬:১৪ | সকাল ০৭:৩০ |
| একতা এক্সপ্রেস (৭০৬) | নাই | সকাল ০৬:৫০ | সকাল ০৭:৫০ |
| টাঙ্গাইল কমিউটার (১০৩৪) | শুক্রবার | সকাল ০৮:১২ | সকাল ০৯:৪০ |
| সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৫) | শনিবার | সকাল ০৯:১৬ | সকাল ১০:১০ |
| সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) | রবিবার | দুপুর ১২:২৩ | দুপুর ০১:২০ |
| হাওর এক্সপ্রেস (৭৭৮) | বৃহস্পতিবার | দুপুর ১২:৩৭ | দুপুর ০১:৪০ |
| চিলাহাটি এক্সপ্রেস (৮০৬) | শনিবার | দুপুর ০১:৫৩ | দুপুর ০২:৫০ |
| দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮) | নাই | সন্ধ্যা ০৬:০০ | সন্ধ্যা ০৬:৫৫ |
| পদ্মা এক্সপ্রেস (৭৬০) | নাই | সন্ধ্যা ০৬:০০ | সন্ধ্যা ০৬:৫৫ |
| লালমনি এক্সপ্রেস (৭৫২) | শুক্রবার | সন্ধ্যা ০৬:৪৩ | সন্ধ্যা ০৭:৪০ |
| চিত্রা এক্সপ্রেস (৭৬৩) | মঙ্গলবার | রাত ০৮:২৫ | রাত ০৯:২৫ |
| ধূমকেতু এক্সপ্রেস (৭৭০) | বুধবার | রাত ০৩:৫২ | ভোর ০৫:০০ |
বিশেষ সতর্কতা: বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে (প্রাকৃতিক,বিশেষ প্রয়োজন কিংবা রাজনৈতিক কারনে) সময়সূচী পরিবর্তন করতে পারে। তাই ভ্রমণের আগে স্টেশনে গিয়ে বা অনলাইনে সর্বশেষ সময় যাচাই করে নেওয়া ভালো হবে। তবে অবশ্যই রেলওয়ে স্টেশনে ২০ মিনিট থেকে ৩০ মিনিট আগে পৌছানোর চেষ্টা করবেন।
আরও জেনে নিনঃ ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী
জয়দেবপুর টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৬
জয়দেবপুর থেকে ঢাকা রুটের ভাড়া অত্যন্ত কম বলা যায় বাস ও সিনএনজি থেকে। আসন অনুযায়ী ভাড়ার পরিমান কমবেশি হয়ে থাকে। এই ভাড়ার সাথে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত হয়ে থাকে। নিম্নে জয়দেবপুর টু ঢাকা ট্রেনের ভাড়া ছক আকারে উপস্থাপন করা হয়েছে:
| আসন বিভাগ | টিকিটের দাম (টাকা) |
| শোভন (Shovon) | ৪৫ টাকা |
| শোভন চেয়ার (Shovon Chair) | ৫০ টাকা |
| ১ষ্ট সিট (1st Seat) | ১০৪ টাকা |
| স্নিগ্ধা (Snigdha) | ১১৫ টাকা |
| এসি (AC) | ১২৭ টাকা |
| এসি বার্থ (AC Berth) | ১৫০ টাকা |
টিকিট কাটার সময় সবসময় নির্ধারিত মূল্য পরিশোধ করবেন। কাউন্টারে বা অনলাইনে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত টাকা কাউকে দিবেন না।
জয়দেবপুর টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম
আপনি চাইলে দুইভাবে টিকিট সংগ্রহ করতে পারেন। যেমন: অফলাইন এবং অনলাইন। নিচে উভয় পদ্ধতির সহজ নিয়ম দেওয়া হলো:
১. জয়দেবপুর স্টেশন কাউন্টার (অফলাইন)
সরাসরি জয়দেবপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে আপনার গন্তব্য ও পছন্দের আসন বিভাগ জানিয়ে টিকিট কাটতে পারেন। তবে আন্তঃনগর ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকায় যাত্রার অন্তত ৩-৭ দিন আগে টিকিট কেটে রাখা ভালো।
২. অনলাইনে টিকিট কাটার নিয়ম (Online Booking)
বর্তমানে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমেই Joydebpur to Dhaka Train Ticket সংগ্রহ করা যায়।
- প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার মোবাইল নম্বর, এনআইডি (NID) এবং ইমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
- লগইন করার পর ‘From’ বক্সে Joydebpur এবং ‘To’ বক্সে Dhaka নির্বাচন করুন।
- যাত্রার তারিখ এবং পছন্দের ক্লাস (শোভন চেয়ার/স্নিগ্ধা) বাছাই করে ট্রেন সার্চ করুন।
- আসন খালি থাকলে ‘Book Now’ বাটনে ক্লিক করে সিট সিলেক্ট করুন।
- বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।
- পেমেন্ট শেষ হলে আপনার ইমেইলে একটি অনলাইন কপি পাঠানো হবে, যা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।
জয়দেবপুর টু ঢাকা কত কিলোমিটার ও কত সময় লাগে?
অনেকেই জানতে চান জয়দেবপুর থেকে ঢাকার দূরত্ব ও যাতায়াত সময় সম্পর্কে। জয়দেবপুর থেকে ঢাকার রেল পথের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। এই পথ অতিক্রম করতে আন্তঃনগর ট্রেনগুলোর সর্বনিম্ন ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা সময় লাগে। লোকাল বা কমিউটার ট্রেনের ক্ষেত্রে স্টপেজ বেশি থাকায় সময় কিছুটা বেশি লাগতে পারে। তবে সড়ক পথের তুলনায় রেলপথে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হয়ে থাকে।
জয়দেবপুর থেকে ঢাকা ভ্রমণের প্রয়োজনীয় টিপস
জয়দেবপুর থেকে ঢাকা ভ্রমণ করার ক্ষেত্রে আপনি বেশ কিছু নির্দেশনা মেনে চলতে পারেন। এসকল নির্দেশনার মধ্যে রয়েছে:
- ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ২০-৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করুন।
- ট্রেনে ভ্রমণের সময় নিজের ব্যাগ ও দামী জিনিসের প্রতি লক্ষ্য রাখুন।
- ভিড় এড়াতে সবসময় অনলাইনে অগ্রিম টিকিট কাটার চেষ্টা করবেন।
- আপনার নির্বাচিত ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি আছে কিনা তা আগে থেকেই নিশ্চিত হয়ে নিন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
জয়দেবপুর থেকে ঢাকা যেতে সবচেয়ে দ্রুত কোন ট্রেন যায়?
একতা, দ্রুতযান এবং পদ্মা এক্সপ্রেস সাধারণত বেশ দ্রুত জয়দেবপুর থেকে ঢাকায় পৌঁছায়।
জয়দেবপুর টু ঢাকা ট্রেনের সর্বনিম্ন ভাড়া কত?
এই রুটে সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা (শোভন শ্রেণি)।
টিকিট কি স্টেশনে গেলেই পাওয়া যাবে?
হ্যাঁ, সিট খালি থাকলে স্টেশনের কাউন্টার থেকে টিকিট পাওয়া যায়। তবে আসন নিশ্চিত করতে অগ্রিম টিকিট নেওয়া ভালো।
অনলাইনে টিকিট কাটলে কি বাড়তি টাকা লাগে?
অনলাইন গেটওয়ে ব্যবহারের জন্য প্রতি টিকিটে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হতে পারে।
শেষ কথা
আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে,জয়দেবপুর টু ঢাকা ট্রেনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। আপনি যদি এই ঢাকা ও গাজীপুরের মধ্যে জ্যাম এড়িয়ে চলতে চান তাহলে আপনার জন্য জয়দেবপুর এক্সপ্রেস এর ট্রেন সর্বোত্তম হবে। তবে ট্রেনের মধ্যে কখনোই অপরিচিত কারো দেওয়া খাবার খাবেন না ও নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজের কাছেই রাখুন। আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।






