মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া সম্পর্কে আপনি জানতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। কারন বর্তমান সময়ে ঢাকা ও রাজশাহীর ব্যস্ত জীবনের ফাঁকে যাত্রীদের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে মধুমতি এক্সপ্রেস। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজশাহী যাওয়ার জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন হাজারো যাত্রী মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে আরামদায়ক ভ্রমণ উপভোগ করে থাকেন।
২০২৬ সালের আপডেট অনুযায়ী, আন্তঃনগর এই ট্রেনটি (মধুমতি এক্সপ্রেস) প্রতিদিন ঢাকা থেকে রাজশাহী জংশন স্টেশন পর্যন্ত যাতায়াত করে। ঢাকা থেকে রাজশাহী যাত্রা পথে মধুমতি এক্সপ্রেস ট্রেন প্রায় ২২টি স্টেশনে থেমে থাকে। আপনি যদি যাতায়াতের জন্য মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বেছে নিতে চান? তাহলে এই আর্টিকেলে ট্রেনের টিকেট, ভাড়া ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেরি না করে জেনে নিন।
আরও জেনে নিনঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া
মধুমতি এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থা ও রুট
২০২৬ সালে বাংলাদেশ রেলওয়ের নতুন রুট ম্যাপ অনুযায়ী, পূর্বের তুলনায় মধুমতি এক্সপ্রেস এখন আগের চেয়ে অনেক বেশি আরামদাক ও আধুনিক সুবিধা যোগ করা হয়েছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মূলত ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ও পদ্মা সেতু হয়ে ফরিদপুর ও কুষ্টিয়া অতিক্রম করে রাজশাহী পৌঁছায়। এই রুট চালুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়েছে। আগে মধুমতি এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহীতে যাএার জন্য অনেক পথ অতিক্রম করতে হতো। তবে এখন পদ্মা সেতু ব্যবহারের ফলে সময় অনেক কমে এসেছে।
মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ২০২৬
মধুমতি এক্সপ্রেস ট্রেন মূলত দুইটি ট্রেনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এই দুইটি ট্রেন মূলত ঢাকা থেকে রাজশাহী ও রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত করে থাকে সম্পূর্ণ পৃথকভাবে। আপনি যদি পৃথকভাবে মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি জানতে চান সেহেতু আপনি নিম্নের উপস্থাপিত তথ্য দেখুন:-
মধুমতি এক্সপ্রেস (৭৫৫) ঢাকা টু রাজশাহী সময়সূচী
ঢাকা থেকে রাজশাহী অভিমুখী ট্রেনটির নাম্বার হলো ৭৫৫। ২০২৬ সালের নতুন সময়সূচী অনুসারে, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর থেকে বিকাল ০৩টা ০০ মিনিটে যাত্রা শুরু করে। বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি শেষে এটি রাজশাহী পৌঁছায় রাত ১০টা ৩০ মিনিটে। ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে যারা দ্রুত সময়ে রাজশাহী যেতে চান তাদের জন্য এই ট্রেনটি সেরা। নিচে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি উপস্থাপন করা হয়েছে:
| স্টেশনের নাম | পৌঁছানোর সময় | ছাড়ার সময় |
| ঢাকা কমলাপুর | — | বিকাল ০৩:০০ |
| মাওয়া | ০৩:৩৫ | ০৩:৩৬ |
| পদ্মা | ০৩:৫০ | ০৩:৫১ |
| শিবচর | ০৪:০২ | ০৪:০৩ |
| ভাঙ্গা | ০৪:২৫ | ০৪:৩০ |
| পাকুরিয়া | ০৪:৪৪ | ০৪:৪৫ |
| তালমা | ০৪:৪৯ | ০৪:৫০ |
| ফরিদপুর | ০৫:০১ | ০৫:০৩ |
| আমিরাবাদ | ০৫:১৭ | ০৫:১৮ |
| পাচুরিয়া | ০৫:৩৪ | ০৫:৩৫ |
| কালুখালি | ০৬:২২ | ০৬:২৩ |
| পাংশা | ০৬:৩৪ | ০৬:৩৫ |
| খোকসা | ০৬:৫১ | ০৬:৫২ |
| কুমারখালি | ০৭:২০ | ০৭:২২ |
| কুষ্টিয়া কোর্ট | ০৭:৩৯ | ০৭:৪১ |
| পোড়াদহ | ০৭:৫৯ | ০৮:০৪ |
| মিরপুর | ০৮:১৯ | ০৮:২০ |
| ভেড়ামারা | ০৮:৩০ | ০৮:৩২ |
| পাকশি | ০৮:৪৫ | ০৮:৪৭ |
| ঈশ্বরদী | ০৮:৫৮ | ০৯:০৫ |
| রাজশাহী জংশন | ১০:৩০ | — |
মধুমতি এক্সপ্রেস (৭৫৬) রাজশাহী টু ঢাকা সময়সূচী
রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নাম্বার হলো ৭৫৬। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে প্রতিদিন খুব ভোরে যাত্রা শুরু করে। সকালের স্নিগ্ধ আলোতে পদ্মা সেতুর ওপর দিয়ে যাএীদের জন্য ট্রেন ভ্রমণ সত্যিই রোমাঞ্চকর বলা যায়। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ০৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় ও দুপুর ০২টায় ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছায়। নিচে রাজশাহী থেকে ঢাকা মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি উপস্থাপন করা হয়েছে:
| স্টেশনের নাম | ট্রেন ছাড়ার সময় |
| রাজশাহী জংশন | ০৬:৪০ AM |
| ঈশ্বরদী | ০৮:০০ AM |
| পাকশি | ০৮:১২ AM |
| ভেড়ামারা | ০৮:২৭ AM |
| মিরপুর | ০৮:৩৯ AM |
| পোড়াদহ | ০৯:১০ AM |
| কুষ্টিয়া কোর্ট | ০৯:২৫ AM |
| কুমারখালি | ০৯:৪৪ AM |
| খোকসা | ১০:০৩ AM |
| পাংশা | ১০:২০ AM |
| কালুখালি | ১০:৩১ AM |
| রাজবাড়ী | ১১:০৫ AM |
| পাচুরিয়া | ১১:২০ AM |
| আমিরাবাদ | ১১:৩২ AM |
| ফরিদপুর | ১১:৪৯ AM |
| তালমা | ১২:১০ PM |
| পাকুরিয়া | ১২:২০ PM |
| ভাঙ্গা | ১২:৩০ PM |
| শিবচর | ১২:৫০ PM |
| পদ্মা | ০১:১৬ PM |
| মাওয়া | ০২:০০ PM |
| ঢাকা কমলাপুর | ০৩:০০ PM (আনুমানিক) |
মধুমতি এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন ২০২৬
যেকোনো আন্তঃনগর ট্রেনের ভ্রমণের আগে তার সাপ্তাহিক ছুটির দিন জেনে নেওয়া জরুরি। ২০২৬ সালের মধুমতি এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহী (৭৫৫) এবং রাজশাহী থেকে ঢাকা (৭৫৬) ট্রেনটি প্রতি শনিবার বন্ধ থাকে। শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত চলাচল করে।
আরও জেনে নিনঃ মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য ২০২৬
বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন সময়ে টিকেটের দাম কম বেশি করে থাকে। ২০২৬ সালের বর্তমান আপডেট তথ্য অনুযায়ী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে। এই ট্রেনে মূলত শোভন চেয়ার ও এসি (Snigdha/Sleeper) এই দুই ধরনের আসন ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে অনলাইনে বা স্টেশনের কাউন্টারে এসে টিকেট কাটতে পারেন।
মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা:
| গন্তব্য (রাজশাহী থেকে) | শোভন চেয়ার (ভাড়া) | এসি সিট/স্নিগ্ধা (ভাড়া) |
| ঢাকা | ৫৮৫ টাকা | ১৩৪০ টাকা |
| মাওয়া | ৫৩৫ টাকা | ১২৩০ টাকা |
| ভাঙ্গা | ৩২০ টাকা | ৭৩৫ টাকা |
| ফরিদপুর | ২৮৫ টাকা | ৬৫০ টাকা |
| রাজবাড়ী | ২৪৫ টাকা | ৫৫৮ টাকা |
| কুষ্টিয়া কোর্ট | ১৭৫ টাকা | ৪০৩ টাকা |
| পোড়াদহ | ১৬০ টাকা | ৩৬৮ টাকা |
| ভেড়ামারা | ১৪০ টাকা | ৩২২ টাকা |
| ঈশ্বরদী | ৭৫ টাকা | ১৬৭ টাকা |
মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২৬
আধুনিক যুগে ট্রেনের টিকেট কাটা এখন অনেক সহজ। আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোন ব্যবহার করে মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যেসকল ধাপ অনুসরণ করতে হবে তা তা নিম্নে উপস্থাপন করা হয়েছে:
- প্রথমে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd এ যান অথবা “Rail Sheba” অ্যাপটি ব্যবহার করুন।
- আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে, তবে আপনার এনআইডি (NID) নম্বর দিয়ে ভেরিফাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- ‘From’ বক্সে আপনার যাত্রা শুরুর স্টেশন এবং ‘To’ বক্সে গন্তব্য স্টেশন (যেমন: Rajshahi) নির্বাচন করুন।
- যাত্রার তারিখ এবং পছন্দের ক্লাস (Shovon Chair অথবা AC_S) সিলেক্ট করুন।
- ‘Find Tickets’ বাটনে ক্লিক করলে আপনি সিটের অবস্থা দেখতে পাবেন। আপনার পছন্দমতো আসন খালি থাকলে তা বুক করুন।
- পেমেন্ট সম্পন্ন করুন। বিকাশ বা নগদে পেমেন্ট করা সবচেয়ে সহজ।
- পেমেন্ট সফল হলে আপনার ইমেইলে একটি অনলাইন টিকেট চলে আসবে। এটি ডাউনলোড করে নিন। যাত্রার সময় মোবাইলে দেখালেই চলবে, তবে প্রিন্ট কপি রাখা নিরাপদ।
মধুমতি এক্সপ্রেস যাত্রীদের জন্য বিশেষ টিপস
আপনি যদি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ কালে আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তুলতে চান।তাহলে আপনি নিচের টিপসগুলি অনুসরণ করতে পারেন:
- মধুমতি এক্সপ্রেস একটি অত্যন্ত জনপ্রিয় ট্রেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে টিকেটের প্রচুর চাহিদা থাকে। তাই অন্তত ৫-৭দিন আগে টিকেট কেটে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
- ট্রেনের ভেতরে ক্যান্টিন সুবিধা রয়েছে যেখানে হালকা নাস্তা, চা বা কফি পাওয়া যায়। তবে দীর্ঘ যাত্রার জন্য নিজের সাথে কিছু শুকনো খাবার ও পানি রাখা ভালো।
- ট্রেন সাধারণত নির্দিষ্ট সময়েই স্টেশন ছেড়ে যায়। তাই ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করুন।
- আপনার মালামাল সিটের নিচে বা উপরের বার্থে সাবধানে রাখুন। ল্যাপটপ বা মূল্যবান জিনিস নিজের কাছে রাখাই শ্রেয়।
- ট্রেনের ভেতর ময়লা আবর্জনা ফেলবেন না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে ট্রেনকে পরিষ্কার রাখতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
অনেকেই রয়েছেন যারা মধুমতি এক্সপ্রেস ট্রেনের সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করে থাকেন। এসকল প্রশ্নের উপর নিম্নে উপস্থাপন করা হয়েছে:
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকেট মূল্য কত?
ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত মধুমতি এক্সপ্রেসের শোভন চেয়ারের টিকেট মূল্য ৫৮৫ টাকা এবং এসি সিটের মূল্য ১৩৪০ টাকা। তবে অনলাইন থেকে কাটলে সার্ভিস চার্জ বাবদ কিছু বাড়তি টাকা যোগ হবে।
মধুমতি এক্সপ্রেস ট্রেন কি প্রতিদিন চলে?
না, মধুমতি এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন চলাচল করে। প্রতি শনিবার এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকে। শনিবার বাদে সপ্তাহের বাকি সব দিন এটি ঢাকা ও রাজশাহীর মধ্যে যাতায়াত করে।
মধুমতি এক্সপ্রেস ট্রেনের রুট কোনটি?
এই ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে যাত্রা শুরু করে মাওয়া, পদ্মা সেতু, ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া হয়ে ঈশ্বরদী দিয়ে রাজশাহী পৌঁছায়। এটি বর্তমানে পদ্মা সেতু রুটের অন্যতম প্রধান ট্রেন।
মধুমতি এক্সপ্রেস কি কুষ্টিয়া স্টেশনে থামে?
হ্যাঁ, মধুমতি এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট এবং পোড়াদহ জংশনে যাত্রাবিরতি দেয়। কুষ্টিয়া অঞ্চলের মানুষের জন্য ঢাকা বা রাজশাহী যাওয়ার এটি অত্যন্ত ভালো একটি মাধ্যম।
ট্রেনটি ঢাকা থেকে কখন ছাড়ে?
মধুমতি এক্সপ্রেস (৭৫৫) ঢাকা কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল ০৩:০০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
শেষ কথা
আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে,মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি জানানোর পাশাপাশি ভাড়ার তালিকা ও অন্যান্য তথ্য জানতে পেরেছি। তবে আপনি যদি মধুমতি এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আরও কোন তথ্য জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।