পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়া ২০২৬
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানার জন্য কি আপনি ব্যকুলতার সাথে অনলাইনে সঠিক তথ্য অনুসন্ধান করছেন কী? যদি তাই হয় তাহলে এই আর্টিকেলটি আপনাট জন্য। পঞ্চগড় এক্সপ্রেস বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের কাছে যাতায়াতের জন্য ট্রেন সবসময়ই প্রথম পছন্দ। বিশেষ করে যারা রাজধানী ঢাকা থেকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে যাতায়াত করতে চান কোন প্রকার ভোগান্তি ছাড়া তাদের জন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেরা।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানানোর পাশাপাশি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম ও বিরতি স্টেশনসহ আনুষঙ্গিক সকল তথ্য নিয়ে আলোচনা করব। সেহেতু আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে পারেন।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সংক্ষিপ্ত তথ্য
পঞ্চগড় এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অন্যতম বিরতিহীন (Non-stop) আন্তঃনগর ট্রেন সার্ভিস হিসেবে পরিচিত। এটি ঢাকা থেকে পঞ্চগড় রুটে দীর্ঘ পথ পাড়ি দিলেও এর স্টপেজ সংখ্যা খুব সীমিত। যার ফলে যাত্রীরা খুব অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন। ২৫ মে ২০১৯ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন। তখন থেকেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এই রুটের যাত্রীদের নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। ট্রেনটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ইন্দোনেশিয়ান কোচ দ্বারা পরিচালিত হয়। এবার তবে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও জেনে নিনঃ জয়দেবপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬
ট্রেন ভ্রমণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রেনের সঠিক সময় জেনে নেওয়া। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী অনুযায়ী এটি ঢাকা থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়। তবে এজটি গুরুত্বপূর্ণ খবর এই ট্রেনটির সাপ্তাহিক কোনো বন্ধের দিন নেই। অর্থাৎ সপ্তাহের ৭ দিনই আপনি এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
নিচে পঞ্চগড় এক্সপ্রেস (ট্রেন নং ৭৯৩ এবং ৭৯৪) এর আপডেট সময়সূচি উপস্থাপন করা হয়েছে:
| ট্রেনের নাম | যাত্রা শুরুর স্থান | গন্তব্য স্থান | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
| পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) | ঢাকা (কমলাপুর) | পঞ্চগড় (বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশান) | রাত ১০:৩০ মিনিট | সকাল ০৯:৫০ মিনিট | নেই |
| পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪) | পঞ্চগড় (বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশান) | ঢাকা (কমলাপুর) | দুপুর ১২:২০ মিনিট | রাত ০৯:৫৫ মিনিট | নেই |
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
পঞ্চগড় এক্সপ্রেস একটি সেমি-ননস্টপ ট্রেন হওয়ার কারণে এই ট্রেনটি সকল স্টেশনে থামে না। তবে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বড় স্টেশনে এটি যাত্রী ওঠা-নামার জন্য কিছুক্ষণ বিরতি দিয়ে থাকে। এর ফলে উত্তরবঙ্গের দীর্ঘ পথ পাড়ি দিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অনেক কম সময় নেয়। ঢাকা থেকে যাওয়ার পথে ও আসার পথে ট্রেনটি যেসব স্টেশনে থামে তার সময়সূচি ও স্টেশনের তালিকা নিচে দেওয়া হয়েছে:
| বিরতি স্টেশনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় (৭৯৩) | পঞ্চগড় থেকে ছাড়ার সময় (৭৯৪) |
| ঢাকা বিমানবন্দর স্টেশন | রাত ১১:০৫ মিনিট | রাত ০৮:৫৭ মিনিট |
| নাটোর স্টেশন | রাত ০৩:৫৪ মিনিট | সন্ধ্যা ০৭:৫৫ মিনিট |
| সান্তাহার জংশন | ভোর ০৪:৪০ মিনিট | বিকাল ০৪:৫০ মিনিট |
| জয়পুরহাট স্টেশন | ভোর ০৫:১৬ মিনিট | বিকাল ০৪:১৩ মিনিট |
| পার্বতীপুর জংশন | সকাল ০৬:২০ মিনিট | বিকাল ০৩:০০ মিনিট |
| দিনাজপুর স্টেশন | সকাল ০৭:১৬ মিনিট | দুপুর ০২:১৩ মিনিট |
| পীরগঞ্জ স্টেশন | সকাল ০৮:০৩ মিনিট | দুপুর ০১:২৪ মিনিট |
| ঠাকুরগাঁও রোড স্টেশন | সকাল ০৮:৩১ মিনিট | দুপুর ১২:৫৮ মিনিট |
(দ্রষ্টব্য: রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই সময়ের সামান্য পরিবর্তন হতে পারে। যাত্রা শুরুর আগে অবশ্যই অফিশিয়াল আপডেট তথ্য দেখে নেয়া উচিত। তবে উপরে উল্লেখিত সময়সূচি লেটেস্ট আপডেট তথ্য।)
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬
বাংলাদেশ রেলওয়ের ভাড়ার তালিকা অনুযায়ী পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট মূল্য নির্ধারিত হয় আসন বিভাগের ওপর ভিত্তি করে। এই ট্রেনে শোভন চেয়ার থেকে শুরু করে এসি বার্থ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির আসন রয়েছে। ২০২৬ সালের আপডেট ভাড়ার তালিকা (১৫% ভ্যাট ও আনুষঙ্গিক চার্জসহ) নিচে দেওয়া হলো:
| আসন বিভাগ | টিকিটের মূল্য (সম্ভাব্য) |
| শোভন চেয়ার (Shovon Chair) | ৫৫০ টাকা |
| স্নিগ্ধা / এসি সিট (Snigdha) | ১২৬০ টাকা |
| প্রথম সিট (First Class) | ১০৩৫ টাকা |
| এসি বার্থ (AC Berth) | ১৮৯২ টাকা |
এই ভাড়ার পরিমাণ দূরত্ব ও রেলওয়ের নতুন নীতিমালা অনুযায়ী কিছুটা কম-বেশি হতে পারে। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে প্রসেসিং ফি যুক্ত হতে পারে।
আরও জেনে নিনঃ অনলাইনে মোবাইলে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম
অনলাইনে টিকিট কাটার নিয়ম ২০২৬
যদিও আপনি ট্রেন স্টেশনে গিয়ে টিকিট কাটতে পারবেন তবে বর্তমান সময়ে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা অনেক কমে গিয়েছে। এখন আপনি খুব সহজেই ‘Rail Sheba‘ মোবাইল অ্যাপ অথবা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট (eticket.railway.gov.bd) থেকে টিকিট কাটতে পারেন।
- প্রথমে ওয়েবসাইট বা অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
- আপনার যাত্রা শুরুর স্টেশন ও গন্তব্য (পঞ্চগড়/ঢাকা) নির্বাচন করুন।
- ভ্রমণের তারিখ এবং পছন্দের আসন বিভাগ (শোভন/স্নিগ্ধা) বাছাই করুন।
- অনলাইন পেমেন্ট গেটওয়ে (বিকাশ, রকেট বা কার্ড) এর মাধ্যমে টাকা পরিশোধ করুন।
- আপনার ই-টিকিট ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন অথবা ফোনে সেভ করে রাখুন।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিশেষ সুবিধা
কেন মানুষ পঞ্চগড় এক্সপ্রেস পছন্দ করেন? এর কিছু বিশেষ কারণ রয়েছে:
- ইন্দোনেশিয়া থেকে আনা অত্যাধুনিক লাল-সবুজ কোচে এই ট্রেনটি পরিচালিত হয়।
- ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটারের বেশি পথ এটি মাত্র ১১-১২ ঘণ্টায় পাড়ি দেয়।
- আন্তঃনগর ট্রেন হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার।
- ট্রেনের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত টয়লেট সুবিধা রয়েছে।
ভ্রমণের জন্য কিছু টিপস
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে আপনি বেশ কিছু মেনে চলতে পারেন। এসকল নির্দেশনার মধ্যে রয়েছে:
- ছুটির দিন বা উৎসবের সময় টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই যাত্রার অন্তত ১০ দিন আগেই টিকিট কেটে রাখা ভালো।
- ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানো উচিত।
- ট্রেনের খাবার ভালো হলেও নিজের সাথে পানি ও শুকনো খাবার রাখা বুদ্ধিমানে কাজ।
- অতিরিক্ত মালামাল পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের নিয়ম মেনে বুকিং করে নিন।
প্রশ্ন-উত্তর সেকশন (FAQs)
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন কবে?
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই। এটি সপ্তাহের ৭ দিনই চলাচল করে।
ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে কত সময় লাগে?
সাধারণত ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে পঞ্চগড় এক্সপ্রেসের সময় লাগে প্রায় ১১ ঘণ্টা ২০ মিনিট।
ট্রেনের টিকিট কতদিন আগে কাটা যায়?
বর্তমানে বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী ১০ দিন আগে থেকে অনলাইন বা কাউন্টারে টিকিট পাওয়া যায়।
পঞ্চগড় এক্সপ্রেসে কি খাবারের ব্যবস্থা আছে?
হ্যাঁ, ট্রেনের ভেতরে ডাইনিং কার বা খাবারের বগি রয়েছে যেখানে চা, নাস্তা ও ভারি খাবার পাওয়া যায়।
পঞ্চগড় থেকে ঢাকার সর্বশেষ ভাড়া কত?
শোভন চেয়ারের ভাড়া ৫৫০ টাকা এবং এসি বার্থের ভাড়া ১৮৯২ টাকা।
শেষ কথা
প্রত্যাশা করি আজকেরই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানানোর পাশাপাশি বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। আপনি যদি যাতায়াতের ভোগান্তি এড়াতে চান তাহলে পঞ্চগড় এক্সপ্রেস আপনার জন্য সেরা হবে । পঞ্চগড় এক্সপ্রেসের এই যাত্রা আপনাকে কেবল গন্তব্যেই পৌঁছে দেবে না বরং জানালা দিয়ে বাংলার গ্রামীণ রূপ দেখার এক অপূর্ব সুযোগও করে দেবে। আমাদের এই আর্টিকেলটি আপনার উপকারে আসলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।





