পদ্মরাগ কমিউটার ট্রেনের সময়সূচী | Poddorag Express Train Schedule
পদ্মরাগ এক্সপ্রেস কিংবা পদ্মরাগ কমিউটার ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান ? তবে আপনি সঠিক যায়গাতেই রয়েছেন। কেননা সান্তাহার থেকে লালমনিরহাট পর্যন্ত এটি একটি গুরুত্বপূর্ণ ট্রেন।
এই ট্রেনের বিস্তারিত সময়সূচী, ভাড়ার তালিকা, কোন কোন স্টেশনে যাত্রা বিরতি করে এবং কিভাবে অনলাইনে টিকেট ক্রয় করবেন এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই তথ্যগুলো সংরক্ষন করুন এবং সোশ্যাল মিডিয়াতে রেখে দিন যেন পরবর্তীতে কাজে আসে।
পদ্মরাগ কমিউটার ট্রেনের নতুন সময়সূচী
২০২৬ সালের নতুন সময়সূচী অনুসারে, ২১ নং পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশন ছেড়ে যায় সকাল ০৬টা ৩০ মিনিটে। তারপর প্রায় ৩০টি স্টেশনে যাত্রা বিরতি শেষে সর্বশেষ লালমনিরহাট ষ্টেশন পৌছায় দুপুর ১২টা ৪৫ মিনিটে।
| স্টেশনের নাম | নতুন সময়সুচি |
|---|---|
| সান্তাহার জংশন | ০৬.৩০ |
| আদমদিঘি | ০৬.৪২ |
| নশরতপুর | ০৬.৫০ |
| আলতাফ নফর | ০৭.০০ |
| তালোড়া | ০৭.১০ |
| পাঁচপীর মাজার | ০৭.২০ |
| কাহালু | ০৭.৩০ |
| বগুড়া | ০৭.৫০ |
| গাবতলি | ০৮.০১ |
| সুখানপুকুর | ০৮.১৫ |
| সৈয়দ আহমেদ ক. | ০৮.২০ |
| ভেলুর পাড়া | ০৮.৩০ |
| সোনাতলা | ০৮.৪০ |
| শালমারা | ০৮.৫০ |
| মহিমাগঞ্জ | ০৯.০০ |
| বোনারপাড়া জং | ০৯.১৫ |
| বদিয়াখালি | ০৯.৩০ |
| ত্রিমহনি জং | ০৯.৪০ |
| গাইবান্ধা | ০৯.৫০ |
| কুপতলা | ১০.০০ |
| কামারপাড়া | ১০.১২ |
| নলডাঙ্গা | ১০.২৫ |
| বামনডাঙ্গা | ১১.০০ |
| হাসানগঞ্জ | ১১.১০ |
| চৌধুরানী | ১১.২০ |
| পিরগাছা | ১১.৫০ |
| আন্নদানগর | ১২.০০ |
| কাউনিয়া জং | ১২.১১ |
| তিস্তা জং | ১২.২৫ |
| মহেন্দ্রনগর | ১২.৩৫ |
| লালমনিরহাট | ১২.৪৫ |
এই ট্রেনটি যেহেতু একটি লোকাল ট্রেন তাই সময়সুচি কিছুটা পরিবর্তিত হতে পারে। তাই ট্রেনের লাইভ লোকেশন জানার জন্য Banglar Train ওয়েবসাইট অনুসরন করুন।
লালমনিরহাট টু সান্তাহার পদ্মরাগ কমিউটার ট্রেনের সময়সূচী
নতুন সময়সূচী অনুসারে ২২ নং পদ্মরাগ কমিউটার বা পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট ষ্টেশন ছেড়ে যায় দুপুর ০১টা ৪৫ মিনিটে। এরপর নির্দিষ্ট স্টপেজ সমুহে যাত্রা বিরতি শেষে সান্তাহার পৌছায় রাত ০৮.৩০ মিনিটে। ট্রেনের লাইভ লোকেশন জানা যাবে 01923638771 নম্বরে। সান্তাহার থেকে লালমনি অভিমুখি ট্রেনের বিস্তারিত সময়সূচী নিম্নরূপঃ
| Station Name | Train Schedule |
|---|---|
| লালমনিরহাট | দুপুর ০১.৪৫ |
| মহেন্দ্রনগর | দুপুর ০২.০০ |
| তিস্তা জং | দুপুর ০২.১০ |
| কাউনিয়া জং | দুপুর ০২.২০ |
| অন্নদানগর | দুপুর ০২.৩০ |
| পীরগাছা | দুপুর ০২.৫০ |
| চৌধুরানী | বিকাল ০৩.০০ |
| হাসানগঞ্জ | বিকাল ০৩.১০ |
| বামনডাঙ্গা | বিকাল ০৩.২৫ |
| নলডাঙ্গা | বিকাল ০৩.৪০ |
| কামারপাড়া | বিকাল ০৩.৫০ |
| কুপতলা | বিকাল ০৪.০০ |
| গাইবান্ধা | বিকাল ০৪.৩৩ |
| ত্রিমহনি জং | বিকাল ০৫.১৫ |
| বাদিয়াখালি | বিকাল ০৫.৩০ |
| বোনারপাড়া | বিকাল ০৫.৩০ |
| মহিমাগঞ্জ | বিকাল ০৫.৪৫ |
| শালমারা হল্ট | বিকাল ০৫.৫৫ |
| সোনাতলা | সন্ধ্যা ০৬.০২ |
| ভেলুরপাড়া | সন্ধ্যা ০৬.১৫ |
| সৈয়দ আহমদ ক. | সন্ধ্যা ০৬.৩০ |
| সুখানপুকুর | সন্ধ্যা ০৬.৪০ |
| গাবতলি | সন্ধ্যা ০৬.৫১ |
| বগুড়া | সন্ধ্যা ০৭.১০ |
| কাহালু | সন্ধ্যা ০৭.২৫ |
| পাঁচপীর মাজার | সন্ধ্যা ০৭.৩৫ |
| তালোডা | সন্ধ্যা ০৭.৪৫ |
| আলতাফ নগর | সন্ধ্যা ০৭.৫৫ |
| নশরতপুর | রাত ০৮.০৫ |
| আদমদিঘি | রাত ০৮.১৫ |
| সান্তাহার জং | রাত ৮.৩০ |
পদ্মরাগ কমিউটার ট্রেনের টিকেট ২০২৬
এই ট্রেনটি যেহেতু একটি লোকাল ট্রেন, তাই খুব কম মূল্যে এর টিকেট পরিসেবা গ্রহন করা যাবে। তবে অভিযোগ আছে যে, একটা টিকেট নিলে কখনো কখনো সিট পাওয়া যায় না। ২টা টিকেটের টাকা দিলে ঠিকই একটা সিট পাওয়া যায়। আমাদের এই সিস্টেম থেকে বের হয়ে আসলেই লাভবান হবে রেলওয়ে। যাই হোক, ট্রেনের অফিসিয়াল সকল তথ্যের জন্য “বাংলার ট্রেন” ওয়েবসাইট অনুসরণ করুন।
এই পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের টিকেট ২০ টাকা থেকে শুরু। তারপর প্রতি ষ্টেশন এর জন্য ১০ টাকা করে বেশি দিতে হয়। যেমন, বগুড়া থেকে গাবতলি যায় তাহলে নির্দিষ্ট ভাড়া দিতে হবে, কিন্তু যদি গাবতলির পরের স্টেশন অর্থাৎ সুখানপুকুর যায় তবে অতিরিক্ত ১০ টা গুনতে হবে।
সাধারন প্রশ্নোত্তর সমূহ
১। পদ্মরাগ কমিউটার ট্রেনের কোড নম্বর কত ?
উত্তরঃ পদ্মরাগ এক্সপ্রেস বা কমিউটার ট্রেনের কোড নম্বর যথাক্রমে ২১ এবং ২২। সান্তাহার টু লালমনিরহাট ২১ নং এবং লালমনিরহাট টু সান্তাহার ২২ নম্বর।
২। পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন কবে বন্ধ থাকে ?
উত্তরঃ লোকাল ট্রেন পদ্মরাগ কমিউটার ট্রেনের সাপ্তাহিক কোন বন্ধের দিন নেই। অর্থাৎ সপ্তাহের প্রতিদিনই এই ট্রেন নিম্ন মধ্যম আয়ের মানুষ নিয়ে চলাচল করে আসছে।
৩। পদ্মরাগ কমিউটার ট্রেনের লাইভ লোকেশন কিভাবে দেখব ?
উত্তরঃ এই ট্রেনের বর্তমান অবস্থান কোথায় তা জানতে BanglarTrain.com ওয়েবসাইট এ প্রবেশ করে দেখতে পারেন। অথবা ০১৯২৩৬৩৮৭৭১ এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ দিলে জানতে পারবেন, কল দিলে কাজ হবে না।
৪। পদ্মরাগ কমিউটার ট্রেন কোথায় কোথায় স্টপেজ দেয় ?
উত্তরঃ উক্ত ট্রেনটি প্রায় ৩০ টি স্টেশনে যাত্রা বিরতি করে, লালমনিরহাট, মহেন্দ্রনগর তিস্তা জংশন এবং কাউনিয়া থেকে শুরু করে একদম আলতাফ নগর, আলমদিঘি ও সান্তাহার জংশন পর্যন্ত।
৫। মোবাইলে ট্রেনের টিকেট কাটার নিয়ম কি ?
বাংলাদেশের যেকোনো আন্তঃনগর ট্রেনের টিকেট কাটার নিয়ম জানতে হলে পড়ুন Online Train Ticket Purchase আর লোকাল ট্রেনের টিকেট অনলাইনে পাওয়া যায় না, ষ্টেশন থেকে ট্রেন ছাড়ার ১ ঘন্টা আগে টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে হয়।
