প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী বা ভাড়া সম্পর্কে আপনি কি জানতে চান? আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রবাল এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকেন। বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবার মান বাড়াতে ও পর্যটন নগরীর সাথে বন্দরনগরীর যোগাযোগ সহজ করতে ২০২৫ সালের ১ ফ্রেবুয়ারি থেকে চালু করেছে নতুন আন্তঃনগর ট্রেন “প্রবাল এক্সপ্রেস“। যারা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সরাসরি ট্রেনের টিকিট পান না তাদের জন্য প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জেনে রাখা খুব ভালো হবে। কারণ এখন খুব সহজেই চট্টগ্রাম এসে এই ট্রেনে ভ্রমনের মাধ্যমে আপনি সৈকত শহরে পৌঁছাতে পারেন। মাধ্যমে আজ মূলত আমরা আপনাকে প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানানোর পাশাপাশি ট্রেনের ভাড়ার তালিকা ও বিস্তারিত তথ্য জানাবো। সেহেতু আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
প্রবাল এক্সপ্রেস ট্রেনের পরিচিতি ও রুট
প্রবাল এক্সপ্রেস মূলত চট্টগ্রাম থেকে কক্সবাজার ও কক্সবাজার থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী একটি আধুনিক আন্তঃনগর ট্রেন। ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করে। ট্রেনটি মিটারগেজ লাইনে চলে এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য এতে আধুনিক পিএইচটি টাইপের কোচ ব্যবহার করা হয়েছে।
একনজরে প্রবাল এক্সপ্রেস
- ট্রেন নম্বর: ৮২২ (কক্সবাজার টু চট্টগ্রাম) এবং ৮২৩ (চট্টগ্রাম টু কক্সবাজার)।
- রুট: চট্টগ্রাম ↔ কক্সবাজার।
- উদ্বোধন: ১ ফেব্রুয়ারি ২০২৫।
- মোট আসন: প্রায় ৭৪৩টি।
- সাপ্তাহিক ছুটি: সোমবার।
আরও জেনে নিনঃ মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬
প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যাতায়াত করতে প্রায় ৩ ঘণ্টা ৫০ মিনিট থেকে ৪ ঘণ্টা সময় নেয়। নিচে উভয় দিকের সঠিক সময়সূচী টেবিল আকারে দেওয়া হলো:
চট্টগ্রাম টু কক্সবাজার (ট্রেন নং ৮২৩)
এই ট্রেনটি প্রতিদিন বিকেলে চট্টগ্রাম থেকে ছাড়ে ও সন্ধ্যায় কক্সবাজার পৌঁছায়। নিচের ছকে সুবিন্যস্তভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে:
| স্টেশন | পৌঁছানোর সময় | ছাড়ার সময় |
| চট্টগ্রাম | — | বিকাল ০৩:১০ |
| ষোলশহর | ০৩:২১ | ০৩:২৩ |
| গোমদন্ডী | ০৩:৪০ | ০৩:৪২ |
| পটিয়া | ০৪:০০ | ০৪:০২ |
| দোহাজারী | ০৪:২২ | ০৪:২৪ |
| সাতকানিয়া | ০৪:৩৫ | ০৪:৩৭ |
| লোহাগাড়া | ০৪:৫০ | ০৪:৫২ |
| হারবাং | ০৫:১৮ | ০৫:২০ |
| চকরিয়া | ০৫:৩২ | ০৫:৩৪ |
| ডুলাহাজারা | ০৫:৫৬ | ০৫:৫৮ |
| ইসলামাবাদ | ০৬:১৫ | ০৬:১৭ |
| রামু | ০৬:৩৪ | ০৬:৩৬ |
| কক্সবাজার | সন্ধ্যা ০৭:০০ | — |
কক্সবাজার টু চট্টগ্রাম (ট্রেন নং ৮২২)
কক্সবাজার থেকে সকালে যাত্রা শুরু করে এই ট্রেনটি দুপুরে চট্টগ্রাম পৌঁছায়। নিচে সুবিন্যস্তভাবে কক্সবাজার টু চট্টগ্রাম প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি উপস্থাপন করা হয়েছে:
| স্টেশন | পৌঁছানোর সময় | ছাড়ার সময় |
| কক্সবাজার | — | সকাল ১০:০০ |
| রামু | ১০:১৩ | ১০:১৫ |
| ইসলামাবাদ | ১০:৩২ | ১০:৩৪ |
| ডুলাহাজারা | ১০:৫১ | ১০:৫৩ |
| চকরিয়া | ১১:১৫ | ১১:১৭ |
| হারবাং | ১১:৩০ | ১১:৩২ |
| লোহাগাড়া | ১২:০০ | ১২:০২ |
| সাতকানিয়া | ১২:১৫ | ১২:১৭ |
| দোহাজারী | ১২:৩০ | ১২:৪৪ |
| পটিয়া | ০১:০৬ | ০১:০৮ |
| গোমদন্ডী | ০১:২৬ | ০১:২৮ |
| ষোলশহর | ০১:৫০ | — |
| চট্টগ্রাম | দুপুর ০২:১০ | — |
প্রবাল এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
প্রবাল এক্সপ্রেস ট্রেনে ৪টি ভিন্ন শ্রেণির আসন ব্যবস্থা রয়েছে। আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দের আসন বেছে নিতে পারেন। নিচে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও মধ্যবর্তী স্টেশনগুলোর ভাড়া উল্লেখ করা হলো:
চট্টগ্রাম থেকে বিভিন্ন স্টেশনের ভাড়া
| গন্তব্য স্টেশন | SHOVAN (টাকা) | S_CHAIR (টাকা) | F_CHAIR/F_SEAT (টাকা) |
| ষোলশহর | ৪৫ | ৫০ | — |
| পটিয়া | ৪৫ | ৫৫ | — |
| দোহাজারী | ৬৫ | — | — |
| সাতকানিয়া | ৮০ | ৯৫ | — |
| লোহাগাড়া | ৯৫ | ১১৫ | — |
| চকরিয়া | ১৩৫ | ১৬০ | — |
| রামু | ২০০ | — | — |
| কক্সবাজার | ২০০ | ২৪০ | ৩৬৮ |
বিঃদ্রঃ: অনলাইন থেকে টিকিট কাটলে ভাড়ার সাথে প্রতি সিটে ২০ টাকা অনলাইন সার্ভিস চার্জ যোগ হবে।
প্রবাল এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম
আপনি দুইভাবে এই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন। তবে বিশেষ করে পর্যটন মৌসুমে টিকিট পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তাই আগেভাগে ( ৫ দিন থেকে ৭দিন আগে) টিকিট কেটে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
১. অনলাইন টিকিট বুকিং (Online Booking)
বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট (eticket.railway.gov.bd) বা “Rail Sheba” অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই টিকিট কাটতে পারেন।
- প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন বা লগ-ইন করুন।
- যাত্রা এবং গন্তব্য স্টেশনের নাম লিখুন।
- যাত্রার তারিখ ও পছন্দের শ্রেণি নির্বাচন করুন।
- বিকাশ, নগদ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে টিকিট ডাউনলোড করুন।
২. স্টেশন কাউন্টার থেকে টিকিট
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে সরাসরি টিকিট কেনা সম্ভব। তবে এক্ষেত্রে যাত্রার অন্তত ২-৩ দিন আগে টিকিট সংগ্রহ করা ভালো।
প্রবাল এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস ও কোচ
এই ট্রেনের কোচগুলো অত্যন্ত উন্নতমানের। মূলত পিএইচটি (PHT) টাইপের রেক ব্যবহার করা হয়েছে। আসনগুলো বেশ প্রশস্ত এবং লম্বা জার্নিতে আপনাকে আরাম দেবে। শোভন চেয়ারগুলো কম খরচে ভ্রমণের জন্য সেরা আর যারা একটু বেশি আরাম চান তারা প্রথম শ্রেণি বা ফার্স্ট ক্লাস বেছে নিতে পারেন।
আরও জেনে নিনঃ যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী
যাত্রীদের জন্য বিশেষ কিছু টিপস
প্রবাল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার আগে যাত্রীদের বেশ কিছু বিষয়ে নজর রাখা জরুরি। যেমন:
- মনে রাখবেন সোমবার এই ট্রেনটি চলাচল করে না। তাই আপনার ভ্রমণ পরিকল্পনা সেভাবে সাজান।
- ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করুন।
- কক্সবাজারের ঝিনুক আকৃতির আইকনিক রেলওয়ে স্টেশনটি দেখার জন্য হাতে কিছুটা সময় নিয়ে যাবেন।
FAQ
প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কি প্রতিদিন চলে?
না, এটি সপ্তাহে ৬ দিন চলে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে?
প্রবাল এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাতে প্রায় ৩ ঘণ্টা ৫০ মিনিট সময় লাগে।
ট্রেনের সর্বনিম্ন ভাড়া কত?
চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে শোভন শ্রেণির সর্বনিম্ন ভাড়া ২০০ টাকা। তবে ছোট স্টেশনগুলোর ক্ষেত্রে ভাড়া ৪৫ টাকা থেকে শুরু।
অনলাইনে কি টিকিট বাতিল করা যায়?
হ্যাঁ, রেলওয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইন পোর্টাল বা কাউন্টার থেকে টিকিট বাতিল করে রিফান্ড নেওয়া সম্ভব।
প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কি ঢাকা থেকে চলে?
না, এটি শুধুমাত্র চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে চলাচল করে। ঢাকা থেকে যারা আসতে চান তারা অন্য ট্রেনে চট্টগ্রাম এসে এই ট্রেনে উঠতে পারেন।
শেষ কথা
প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে প্রবাল এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য প্রবাল এক্সপ্রেস একটি চমৎকার সার্ভিস। বিশেষ করে যারা পরিবার নিয়ে ভ্রমণ করতে চান তাদের জন্য ট্রেনটি নিরাপদ ও আরামদায়ক। এই আর্টিকেলে দেওয়া প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তথ্য আপনার যাত্রা সহজ করতে সাহায্য করবে। তবে আর্টিকেলটি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন।
