তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
“ঢাকার রাত আর চট্টগ্রামের ভোর” এই দুই শহরকে এক জাদুকরি সেতুবন্ধনে যুক্ত করেছে আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস। রাতের আঁধার ভেদ করে ছুটে চলা এই ট্রেনকে অনেকে আবার “Queen of the Night” বলেও ডাকেন।

এই ট্রেনের খুঁটিনাটি সকল বিষয় তলে ধরা হয়েছে। যাত্রীদের কাছে তূর্ণা এক্সপ্রেস মানেই আরামদায়ক রাতের যাত্রা, নিরাপদ ভ্রমণ এবং সাশ্রয়ী ভাড়া।
তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬
নতুন সময়সূচী অনুসারে ৭৪২ নম্বর তূর্ণা এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাত ১১টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে চট্টগ্রাম পৌছায় সকাল ০৫টা ১৫ মিনিটে।
- অপরদিকে ৭৪১ নম্বর ট্রেনটি চট্টগ্রাম জংশন স্টেশন থেকে রাত ১১টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে নির্দিষ্ট ষ্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর পৌছায় সকাল ০৫টা ১০ মিনিটে।
ঢাকা টু চট্টগ্রাম তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে যায়। পরবর্তীতে ঢাকা বিমানবন্দর ১১টা ৩৮ মিনিটে , ভৈরব বাজার রাত ১২টা ৫০মিনিটে এবং কুমিল্লাতে ভোর ০২টা ৩৩ মিনিটে, এভাবে প্রতিটি ষ্টেশনে যাত্রা বিরতি শেষে চট্টগ্রাম পৌছায় সকাল ০৫-১৫মিনিটে।
মূলত ঢাকা থেকে ছেড়ে গিয়ে সর্বমোট ৭টি ষ্টেশনে যাত্রা বিরতি করে থাকে। ট্রেনের বিস্তারিত সময়সূচী নিম্নে ছক আকারে প্রকাশ করা হল।
| স্টেশনের নাম | বিস্তারিত সময়সূচী |
|---|---|
| ঢাকা কমলাপুর | রাত ১১টা ১৫মিনিট |
| বিমানবন্দর | রাত ১১টা ৪০মিনিট |
| ভৈরব বাজার | রাত ১২টা ৫০মিনিট |
| ব্রাহ্মণবাড়িয়া | রাত ০১টা ১২মিনিট |
| আখাওড়া | রাত০১টা ৪৭মিনিট |
| কুমিল্লা | ভোর০২টা ৩৫মিনিট |
| লাকসাম | ভোর ০৩টা |
| ফেনি | ভর ০৩টা ৪০মিনিট |
| চট্টগ্রাম | সকাল ০৫টা ১৫মিনিট |
এই ট্রেনে খাবার সুবিধা, খাবার বগি সহ অনেক সুযোগ সুবিধা রয়েছে। ট্রেনের টিকেট অনালাইনে সহজেই পাওয়া যায়। ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে eticket.railway.gov.bd এই ওয়েবসাইট থেকে কিংবা Rail Seba অ্যাপ থেকে।
জেনে নিনঃ চট্টগ্রাম টু ঢাকা সকল ট্রেনের সময়সূচী
চট্টগ্রাম থেকে ঢাকা তূর্ণা ট্রেনের সময়সূচী
চট্টগ্রাম জংশন স্টেশন থেকে তূর্ণা এক্সপ্রেস ট্রেন রাত ১১টা ৩০মিনিটে যাত্রা শুরু করে। পরবর্তীতে ফেনি, লাকসাম, কুমিল্লা, আখাউরা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব বাজার, বিমানবন্দর এবং সর্বশেষ ঢাকা কমলাপুর ষ্টেশনে পৌছায় সকাল ০৫টা ১০ মিনিটে।
| ষ্টেশনের নাম | সময়সূচী |
|---|---|
| চট্টগ্রাম | রাত ১১.৩০ মিনিট |
| ফেনি | রাত ১২.৫০ মিনিট |
| লাকসাম | রাত ০১.৩০ মিনিট |
| কুমিল্লা | রাত ০১.৫৫ মিনিট |
| আখাউরা | ভোর ০২.৪৭ মিনিট |
| ব্রাহ্মণবাড়িয়া | ভোর ০৩.০৭ মিনিট |
| ভৈরব বাজার | ভোর ০৩.৩০ মিনিট |
| ঢাকা বিমানবন্দর | সকাল ০৪.৪৫মিনিট |
| ঢাকা কমলাপুর | সকাল ০৫.১০ মিনিট |
তূর্ণা এক্সপ্রেস টিকেট প্রাইস ২০২৬
তূর্ণা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, এসি সিট (স্নিগ্ধা), এসি ক্যাবিন এবং ননএসি ক্যাবিন রয়েছে। অনলাইনে টিকেট ক্রয় করতে প্রতি সিটের জন্য ২০ টাকা অতিরিক্ত চার্জ যুক্ত হবে। তবে কেভিন সিটের জন্য ৫০টা অনলাইন চার্জ প্রযোজ্য হবে।
- ঢাকা টু চট্টগ্রাম- শোভন চেয়ার ৪০৫টাকা, স্নিগ্ধা ৭৭৭টাকা, ফার্স্ট ক্লাস ৯৮২টাকা এবং এসি কেভিন সিট ১৪৪৮টাকা
- ঢাকা টু ফেনি- শোভন চেয়ার ৩০০টাকা, এসি সিট ৭৪০টাকা, নন-এসি ক্যাবিন সিট ৭৪০টাকা এবং এসি ক্যাবিন সিট ৫৭৫টাকা
- ঢাকা টু লাকসাম- শোভন চেয়ার ২৫৫, এসি সিট ৪৮৩, নন-এসি কেভিন ৬৩১, এসি কেভিন ৯১৯টাকা।
- ঢাকা টু কুমিল্লা- শোভন চেয়ার ২২৫, স্লিগ্ধা ৪৩২, ননএসি কেভিন ৫৬৮, এসি কেভিন ৮২৭টাকা
- ঢাকা টু আখাউরা- শোভন চেয়ার ১৭০, স্নিগ্ধা ৩২২, নন-এসি কেভিন ৪৩৬ এবং এসি কেভিন ৬২৫ টাকা
- ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া- শোভন চেয়ার ১৫০, স্নিগ্ধা ২৮৮, ননএসি কেভিন ৩৯০, এসি ৫৬২টাকা
- ঢাকা টু ভৈরব বাজার- শোভন চেয়ার ১০৫টাকা, স্নিগ্ধা ১৯৬টাকা, ননএসি কেভিন সিট ২৮৬টাকা এবং এসি ক্যাবিন ৪০১টাকা মাত্র।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
তূর্ণা এক্সপ্রেস এখন কোথায় আছে ?
Turna Express ট্রেন এখন কোথায় আছে টা জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR তারপর স্পেস দিয়ে ট্রেনের নম্বর লিখে পাঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে। ফিরতি এসএমএস এ ট্রেনের লোকেশন জানিয়ে দেওয়া হবে।
তূর্ণা এক্সপ্রেস ট্রেনের টিকেট বুকিং সিস্টেম
তুর্না ট্রেনের টিকেট বুকিং করারজ জন্য প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর লগইন করে গন্তব্য সিলেক্ট করতে হবে। তারপর বিকাশ, নগদ, রকেট কিংবা অন্য কোন ব্যাংক এর মাধ্যমে অনলাইনে টিকেট বুকিং করতে হবে।
তূর্ণা এক্সপ্রেস সিট প্ল্যান
আন্তঃনগর তুর্না এক্সপ্রেস ট্রেনের সিট প্ল্যান সাধারণত শুরু থেকে হয়ে থাকে। অর্থাৎ ঢাকা থেকে যাওয়ার সময় ইঞ্জিনের সাথে ক, খ, গ, ঘ পর্যায়ক্রমে বগি সমুহ সাজানো থাকে। একইভাবে চট্টগ্রাম থেকে আসার সময় পিছন থেকে ক, খ, গ, ঘ এভাবে পর্যায়ক্রমে সাজানো থাকে।