উপকূল এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন ও নতুন সময়সূচী
ঢাকার কোলাহল আর নোয়াখালীর শান্ত প্রকৃতি এই দুই ভিন্ন জগতকে যুক্ত করেছে উপকূল এক্সপ্রেস। রাজধানী থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী এই ট্রেনে চেপে সহজে পৌঁছে যান নোয়াখালীতে। সম্প্রতি এই ট্রেনের নতুন বন্ধের দিন প্রকাশিত হয়েছে।

তাই উপকূল এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন এবং আপডেট সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেই সাথে ট্রেনের লোকেশন জানার উপায় সহ অনলাইনে ট্রেনের টিকেট ক্রয়ের বিস্তারিত জানাবো।
উপকূল এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন
নতুন প্রজ্ঞাপন ২০২৫ অনুসারে, আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনের নতুন সাপ্তাহিক দিনের নাম ঘোষণা করা হয়েছে যা ১০ই আগস্ট থেকে কার্যকর হবে। তবে আগে ঢাকা থেকে নোয়াখালী মঙ্গলবার এবং নোয়াখালী থেকে ঢাকা বুধবার বন্ধ ছিল।
- নতুন সময়সূচী অনুসারে, আন্তঃনগর ঢাকাগামী ৭১১ নং উপকুল এক্সপ্রেস ট্রেন রোজ বৃহস্পতিবার বন্ধ থাকবে। অপরদিকে ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী ৭১২ নং ট্রেন এর সাপ্তাহিক ছুটির দিন বুধবার নির্ধারিত হয়েছে।
উপকূল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬
নতুন সময়সূচী অনুসারে, ৭১১ নম্বর উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালী স্টেশন থেকে ছেড়ে যায় সকাল ০৬টায় এবং ঢাকা পৌছায় সকাল ১১টা ২০ মিনিটে। আবার পুনরায় ঢাকা থেকে ৭১২ নম্বর ট্রেন বিকাল ০৩টা ১০ মিনিটে ছেড়ে দিয়ে নোয়াখালী পৌছায় রাত ০৮টা ৪০ মিনিটে।
উপকূল এক্সপ্রেস ঢাকা টু নোয়াখালী
| ষ্টেশনের নাম | নতুন সময়সূচী |
|---|---|
| ঢাকা কমলাপুর | বিকাল ০৩.১০ |
| বিমান বন্দর | বিকাল ০৩.৩৩ |
| নরসিংদী | বিকাল ০৪.১৭ |
| ভৈরব বাজার | বিকাল ০৪.৫০ |
| আশুগঞ্জ | বিকাল ০৫.০০ |
| ব্রাহ্মণবাড়িয়া | বিকাল ০৫.১৭ |
| আখাওড়া | বিকাল ০৫.৪৭ |
| কসবা | সন্ধ্যা ০৬.০৬ |
| কুমিল্লা | সন্ধ্যা ০৬.৩৮ |
| লাকসাম | সন্ধ্যা ০৭.০৩ |
| নাথারপেটুয়া | সন্ধ্যা ০৭.২৮ |
| সুনাইমুড়ি | সন্ধ্যা ০৭.৪২ |
| বজরা | সন্ধ্যা ০৭.৫৩ |
| মাইজদি | রাত ০৮.০৪ |
| নোয়াখালী জংশন | রাত ০৮.২০ |
রাজধানী থেকে উপকূলীয় জেলার মানুষদের ভ্রমণের অন্যতম মাধ্যম এই ট্রেন। আরামদায়ক যাত্রা, সাশ্রয়ী ভাড়া ও নির্ধারিত সময়ে পৌঁছানো এই সব মিলিয়ে এই ট্রেনটি এখন যাত্রীদের কাছে ভরসার প্রতীক।
নোয়াখালী টু ঢাকা উপকূল এক্সপ্রেস এর সময়সূচী
নোয়াখালী স্টেশন থেকে সকাল ০৬টায় যাত্রা শুরু করে পরবর্তীতে ১৩টি ষ্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর পৌছায় সকাল ১১টা ২০মিনিটে।
| স্টেশনের নাম | সময়সুচি ২০২৬ |
|---|---|
| নোয়াখালী জংশন | সকাল ০৬.০০ |
| মাইজদি কোর্ট | সকাল ০৬.০৭ |
| চৌমহনি | সকাল ০৬.২৩ |
| বজরা | সকাল ০৬.৩৪ |
| সুনাইমুড়ি | সকাল ০৬.৪৫ |
| নেঠারপেটুয়া | সকাল ০৭.০০ |
| লাকসাম | সকাল ০৭.২৫ |
| কুমিল্লা | সকাল ০৭.৫২ |
| কসবা | সকাল ০৮.২৪ |
| আখাওড়া | সকাল ০৮.৫০ |
| ব্রাহ্মণবাড়িয়া | সকাল ০৯.১১ |
| আশুগঞ্জ | সকাল ০৯.৩০ |
| নরসিংদী | সকাল ১০.০৫ |
| বিমান বন্দর | সকাল ১০.৪৭ |
| ঢাকা কমলাপুর | সকাল ১১.০০ |
উপকূল এক্সপ্রেস অনলাইন টিকেট
আন্তঃনগর উপকূল এক্সপ্রেস (Upokul Express) ট্রেনের অনলাইন টিকেট কাটা যায়। টিকেট কাটার জন্য প্রথমে eticket.railway.gov.bd সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন ও লগইন করে নিতে হবে। তারপর যাত্রার স্থান এবং গন্তব্য সিলেক্ট করে নিতে হবে।
তারপর যাত্রার তারিখ এবং সিট বুকিং করে নির্দিষ্ট পরিমান টাকা জমা দিয়ে দিলেই অনলাইন টিকেট প্রস্তুত হয়ে যাবে। তবে জেনে নিতে পারেন, মোবাইলে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে।
উপকূল এক্সপ্রেস টিকেট মূল্য ২০২৬
এই ট্রেনের টিকিট মূল্য অনেক কম এবং তাই অনেক সময় ট্রেনের টিকেট পাওয়া কষ্টকর হতে পারে। তবে অনলাইনে টিকেটের জন্য প্রতি সিট বাবদ ২০টাকা অনলাইন চার্জ দিতে হয়।
ঢাকা থেকে নোয়াখালী শোভন চেয়ারের ভারা ৩১৫টাকা এবং এসি স্নিগ্ধা ট্রেনের টিকেট মূল্য ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি সিটের জন্য ২০ টাকা অনলাইন চার্জ যুক্ত হবে মূল ভাড়ার সাথে। এই ট্রেনের বিস্তারিত টিকেট মূল্য নিম্নরূপঃ
এক্ষেত্রে শোভন চেয়ার এর টিকিট মূল্য ঢাকা থেকে নোয়াখালী ৩১৫ টাকা হলেও, এসি সিটের ভাড়া ৫৯৮টাকা নিরশারন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
উপকূল এক্সপ্রেস সময়সূচী ২০২৫
২০২৫ সালের আগস্ট মাসের নতুন সময়সূচী অনুসারে এই ট্রেন প্রতি বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকে। একইসাথে Banglar Train ওয়েবসাইট অনুসারে উক্ত ট্রেন ঢাকা থেকে বিকাল ০৩টা ১০ মিনিটে যাত্রা শুরু করে নোয়াখালী পৌছায় রাত ০৮টা ২০ মিনিটে।
উপকূল এক্সপ্রেস এখন কোথায়
উপকূল এক্সপ্রেস ট্রেনের লাইভ লোকেশন জানতে “বাংলার ট্রেন” ওয়েবসাইট অনুসরন করতে পারেন। অথবা আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR তারপর একটা স্পেস দিয়ে ট্রেনের নম্বর লিখে পাঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে।
উপকূল এক্সপ্রেস বগি সিরিয়াল
এই ট্রেনের বগিগুলো ঢাকা থেকে ছাড়ার সময় ইঞ্জিনের পর থেকে ক, খ, গ, ঘ সুত্রধরে পর্যায়ক্রমে সাজানো থাকে। একইভাবে নোয়াখালী থেকে ছাড়ার সময় পেছন থেকে ক,খ,গ,ঘ এভাবে সাজানো থাকে।
উপকূল এক্সপ্রেস নতুন সাপ্তাহিক ছুটির দিন
নতুন সময়সূচী অনুসারে উক্ত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার থেকে সরিয়ে নিয়ে বুধবার এবং বুধবার থেকে সরিয়ে নিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। তাই এই ট্রেনের নতুন সাপ্তাহিক বন্ধের দিন বুধবার এবং বৃহস্পতিবার যা ১০ই আগস্ট থেকে কার্যকর হয়েছে।