কুলাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬
আপনি যদি বর্তমান সময়ে কুলাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬ খোঁজ করে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। কুলাউড়া স্টেশন থেকে কোন ট্রেন কখন ছাড়ে, কোন কোন দিন বন্ধ থাকে, কোথায় যায় ও কুলাউড়া ট্রেনের ভাড়া কত এসকল তথ্য জানা থাকলে রেল ভ্রমণ অনেক সহজ ও ঝামেলামুক্ত হয়। বিশেষ করে যারা নিয়মিত সিলেট,ঢাকা কিংবা চট্টগ্রাম রুটে যাতায়াত করে থাকেন তাদের জন্য কুলাউড়া ট্রেনের সময়সূচী জানা খুবই জরুরি।
কুলাউড়া রেলওয়ে জংশন পরিচিতি
কুলাউড়া মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। কুলাউড়া রেলওয়ে জংশনে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি মেইল ও এক্সপ্রেস ট্রেনও এখান থেকে চলাচল করে। তাই সঠিক তথ্য এক জায়গায় পাওয়া গেলে যাত্রীরা সময় ও খরচ দুটোই বাঁচাতে পারেন।
কুলাউড়া রেলওয়ে জংশন বাংলাদেশের প্রাচীন ও ব্যস্ত রেল স্টেশনগুলোর একটি। এই জংশনের মাধ্যমে সিলেট অঞ্চলের মানুষ সহজেই রাজধানী ঢাকা ও বাণিজ্যিক নগরী চট্টগ্রাম-এর সঙ্গে যুক্ত হতে পারে। কুলাউড়া রেলওয়ে স্টেশনে রয়েছে টিকিট কাউন্টার, অপেক্ষাকক্ষ, শৌচাগার ও যাএীদের নিরাপত্তা ব্যবস্থা।
কুলাউড়া স্টেশন দিয়ে চলাচলকারী বেশিরভাগ ট্রেনই সঠিক সময়ে চলাচল করে থাকে। তবে সরকার কর্তৃক বিশেষ নির্দেশনা ও প্রাকৃতিক কারণে কখনো কখনো সময়সূচীতে পরিবর্তন হতে পারে। তাই ভ্রমণের আগে সর্বশেষ কুলাউড়া ট্রেনের সময়সূচী জেনে নেওয়া আপনার মতো বুদ্ধিমানের কাজ হবে।
আরও জেনে নিনঃ ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী
কুলাউড়া থেকে আন্তঃনগর ট্রেনের সময়সূচী ২০২৬
আন্তঃনগর ট্রেনগুলো আধুনিক, তুলনামূলক দ্রুত ও আরামদায়ক। কুলাউড়া স্টেশন থেকে বর্তমানে একাধিক আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে।
কুলাউড়া আন্তঃনগর ট্রেনের তালিকা
| ট্রেনের নাম | বন্ধের দিন | গন্তব্য | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
| পারাবত এক্সপ্রেস | মঙ্গলবার | সিলেট | ১১:২৭ | ১৩:০০ |
| পারাবত এক্সপ্রেস | মঙ্গলবার | ঢাকা | ১৬:৫৮ | ২২:৪০ |
| জয়ন্তিকা এক্সপ্রেস | নেই | সিলেট | ১৭:২৭ | ১৯:০০ |
| জয়ন্তিকা এক্সপ্রেস | বৃহস্পতিবার | ঢাকা | ১২:৩২ | ১৮:২৫ |
| পাহাড়িকা এক্সপ্রেস | সোমবার | সিলেট | ১৬:২৬ | ১৮:০০ |
| পাহাড়িকা এক্সপ্রেস | শনিবার | চট্টগ্রাম | ১১:২৪ | ১৯:৩৫ |
| উদয়ন এক্সপ্রেস | শনিবার | সিলেট | ০৪:৩৭ | ০৬:০০ |
| উদয়ন এক্সপ্রেস | সোমবার | চট্টগ্রাম | ২২:৫৭ | ০৬:০০ |
| উপবন এক্সপ্রেস | নেই | ঢাকা | ২৩:২৩ | ০৫:১০ |
| কালনী এক্সপ্রেস | শুক্রবার | চট্টগ্রাম | ১৯:৫৭ | ২১:৩০ |
| কালনী এক্সপ্রেস | শুক্রবার | থাকা | ০৭:২৫ | ১৩:০০ |
এই ট্রেনগুলো নিয়মিত যাত্রী পরিবহন করে ও সময়সূচী মোটামুটি স্থির থাকে।
কুলাউড়া মেইল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
যারা কম খরচে ভ্রমণ করতে চান তাদের জন্য কুলাউড়া রেলওয়ে স্টেশনের মেইল ও এক্সপ্রেস ট্রেনগুলি সেরা হবে। কারণ এসব ট্রেনের তুলনামূলকভাবে ভাড়া কম।
কুলাউড়া মেইল ট্রেনের তালিকা
| ট্রেনের নাম | বন্ধের দিন | গন্তব্য | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
| সুরমা মেইল | নেই | সিলেট | ০৯:৫২ | ১২:১০ |
| সুরমা মেইল | নেই | সিলেট | ২০:৪৫ | ০৯:১৫ |
| জালালাবাদ এক্সপ্রেস | নেই | সিলেট | ০৭:৩০ | ১১:০০ |
| জালালাবাদ এক্সপ্রেস | নেই | চট্টগ্রাম | ০০:৩৫ | ১২:১০ |
| কুশিয়ারা এক্সপ্রেস | নেই | সিলেট | ১২:০৫ | ১৪:০০ |
| কুশিয়ারা এক্সপ্রেস | নেই | আখাউড়া | ১৮:১০ | ২৩:৫০ |
| সিলেট এক্সপ্রেস | শুক্রবার | সিলেট | ১৯:৩৭ | ২১:৫৫ |
| সিলেট এক্সপ্রেস | শুক্রবার | আখাউড়া | ০৮:৫৪ | ১৩:৫০ |
কুলাউড়া ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬
কুলাউড়া ট্রেনের ভাড়া নির্ভর করে ট্রেনের ধরন ও আসনের শ্রেণীর ওপর। নিচে কুলাউড়া ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলো:
| আসনের ধরন | ভাড়া (টাকা) |
| শোভন | ১৬৫ – ১৮৫ |
| শোভন চেয়ার | ২২০ – ২৫০ |
| স্নিগ্ধা (AC Chair) | ৪২৫ – ৫১০ |
| AC বার্থ | ৭৫০ – ৯০০ |
ভাড়া সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই কুলাউড়া রেলওয়ে স্টেশনের যেকোনো ট্রেনে যাত্রার আগে কাউন্টার থেকে সর্বশেষ ভাড়া জেনে নেওয়া ভালো হবে।
আরও জেনে নিনঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
কুলাউড়া ট্রেনের টিকিট কাটার নিয়ম
কুলাউড়া স্টেশন থেকে সরাসরি কাউন্টার টিকিট পাওয়া যায়। এছাড়া অনলাইনে টিকিট কেনা এখন সবচেয়ে সহজ পদ্ধতি। অনলাইনে টিকিট কাটলে লাইনে দাঁড়াতে হয় না ও সাথে সাথে আসন নিশ্চিত করে পাওয়া যায়। উৎসব বা ছুটির মৌসুমে ৩–৪ দিন আগে টিকিট সংগ্রহ করলে ঝামেলা কম হয়।
কুলাউড়া ট্রেনে ভ্রমণের সময় প্রয়োজনীয় টিপস
কুলাউড়া রেলওয়ে স্টেশনের যেকোন ট্রেনে যাতায়াত করার পূর্বে অবশ্যই আপনি যদি বেশ কিছু নির্দেশনা মেনে চলেন তাহলে আপনার ট্রেন ভ্রমণ আরো সহজ ও আরামদায়ক হবে। এ সকল নির্দেশনার মধ্যে রয়েছে:
- ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছান।
- সময়সূচী আগে যাচাই করে নিন।
- মালামাল নিজের কাছে রাখুন।
- অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ করবেন না।
- টিকিট ও পরিচয়পত্র নিরাপদে রাখুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
কুলাউড়া থেকে ঢাকা যেতে কত সময় লাগে?
আন্তঃনগর ট্রেনে সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে।
পাহাড়িকা এক্সপ্রেস কোন দিন বন্ধ?
সোমবার সিলেট রুটে এবং শনিবার চট্টগ্রাম রুটে বন্ধ থাকে।
অনলাইনে কি কুলাউড়া ট্রেনের টিকিট পাওয়া যায়?
হ্যাঁ, অনলাইনে সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায়।
কুলাউড়া স্টেশনে কি খাবারের ব্যবস্থা আছে?
হ্যাঁ, স্টেশনে ছোট খাবারের দোকান রয়েছে এবং বড় ট্রেনে ক্যান্টিন সুবিধা থাকে।
শেষ কথা
আশা করি আজ আমরা আপনাকে,কুলাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে আমরা আপনাকে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। কুলাউড়া রেলওয়ে স্টেশনে অনেক ট্রেন চলাচল করে থাকে। এ সকল ট্রেনের মধ্যে রয়েছে আন্তঃনগর ট্রেন, এক্সপ্রেস ট্রেন, মেইল ট্রেন। আপনি যদি সিলেট, ঢাকা কিংবা চট্টগ্রাম রুটে যাতায়াত করতে চান তাহলে এই কুলাউড়া রেলওয়ে জংশনটি আপনার জন্য সর্বোত্তম হবে। কুলাউড়া রেলওয়ে জংশনের যে কোন ট্রেন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন।






